Saturday, April 11, 2026

এপ্রিল থেকে জুন পর্যন্ত বাংলায় সর্বাধিক তাপপ্রবাহ! সতর্ক করলো মৌসম ভবন

Date:

Share post:

এপ্রিলের প্রথম দিনেই আবহাওয়ার চরম দুঃসংবাদ জানিয়ে দিল মৌসম ভবন (IMD)। আগামী তিন মাস পশ্চিমবঙ্গে তাপপ্রবাহের (Heatwave alert in WB) দাপট বাড়বে, বাংলা-সহ ১৬ রাজ্যে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত স্বাভাবিকের থেকে বেশি মাত্রায় হিট ওয়েভ ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করল আইএমডি (IMD)। আবহাওয়াবিদরা মনে করছেন চরম গরমে আর্দ্রতাজনিত অস্বস্তির কারণে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা বেশি থাকবে।

বিগত কয়েক বছর ধরেই নির্ধারিত সময়সীমা থেকে বেশি দিন ধরে তাপপ্রবাহের দাপট চলছে ভারতের বিভিন্ন রাজ্যে। সেই ট্রেন্ড এবারও বজায় থাকবে। বাংলা, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাত, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা জুড়ে সব থেকে বেশি দিন ধরে তাপপ্রবাহ চলবে। মৌসম ভবনের প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, এপ্রিল থেকে জুন পর্যন্ত উত্তর-পূর্ব ভারত, মধ্য ভারত এবং উত্তর-পশ্চিম ভারতের বেশিরভাগ অঞ্চলে চার থেকে সাত দিনের পরিবর্তে ১২-১৩ দিন ধরে টানা লু বইতে পারে।হিট স্ট্রোকের আশঙ্কায় রাজ্যগুলিকে আগাম প্রস্তুতি নিয়ে রাখতে বলেছে কেন্দ্র। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, বাংলায় চৈত্র মাসের শুরু থেকেই কোথাও কোথাও ৪০ ডিগ্রি পারদ ছাড়িয়ে গেছে। তবে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধে বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায়। উইকেন্ডে কলকাতা সহ হাওড়া, হুগলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...