Monday, June 15, 2026

শারীরশিক্ষা-কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের নবান্ন অভিযান, পুলিশি বাধায় রণেভঙ্গ

Date:

Share post:

শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা চাকরিপ্রার্থীরা সোমবার নবান্ন অভিযানে গিয়েছিলেন। ২০১৬ সালে তারা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন। পুলিশ তাদের আটক করে শিবপুর থানায় নিয়ে আসে।শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা প্যানেলে নাম থাকা এই ১,৬০০ জন প্রার্থীকে অনুমোদনপত্র দেওয়া হয়েছে আগেই। তবে এখনও নিয়োগপত্র দেওয়া হয়নি। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এসএসসির ৬০০০ সুপারনিউমেরারি পদ নিয়ে শুনানি রয়েছে। ওই শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা প্রার্থীদের আশঙ্কা, ওই সুপারনিউমেরারি প্যানেলের ৬ হাজার জনেরই নিয়োগ বাতিল হয়ে গেলে তারাও চাকরি হারাবেন। এই নিয়েই তারা নবান্ন অভিযানে যান।

তাদের দাবি, সুপ্রিম কোর্টে তাদের হয়ে বলুক রাজ্য সরকার। তারা স্পষ্ট করুক যে, সুপারনিউমেরারি প্যানেলে থাকা ৬০০০ জনের মধ্যে নাম থাকলেও, তাদের ১,৬০০ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই। তাদের অনুমোদনপত্রও দিয়েছিল সরকার। এখনও নিয়োগপত্র পাননি। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়ে নবান্নে গিয়েছিলেন চাকরিপ্রার্থীরা। তাদের আটক করে শিবপুর থানায় নিয়ে যায় পুলিশ।

২০১৬ সালে এসএসসির প্যানেলে থাকা প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের রায়ে। যেহেতু একটাই বিজ্ঞপ্তি বার হয়েছিল, তাই আমাদেরও চাকরি যেতে পারে। তিনি আরও জানিয়েছেন, সরকার সুপ্রিম কোর্টে জানায়নি যে, শারীরশিক্ষা, কর্মশিক্ষার শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া আলাদা। তাদের অনুমোদনপত্র দেওয়া হয়েছে। শুধু নিয়োগপত্রই দেওয়া হয়নি।

 

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...