Saturday, April 4, 2026

রানার ভারতে প্রত্যার্পণের নির্দেশের উপর স্থগিতাদেশের দ্বিতীয় আবেদনও খারিজ আমেরিকার সুপ্রিম কোর্টে!

Date:

Share post:

প্রত্যার্পণ এড়ানোর চেষ্টা জলে গেল মুম্বই জঙ্গি হামলার অন্যতম চক্রী তাহাউর রানার। রানার ভারতে প্রত্যার্পণের নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে আবেদন নাকচ করে দিল আমেরিকার সুপ্রিম কোর্ট। সোমবার সে দেশের শীর্ষ আদালতে বড় ধাক্কা খেয়েছে রানা। বছর ৬৪-র রানা এখন লস অ্যাঞ্জেলসের মেট্রোপলিটান ডিটেনশন কেন্দ্রে বন্দি।

প্রত্যর্পণের নির্দেশ পুনর্বিবেচনা করার জন্য রানা প্রথম যে আবেদন করেছিলেন, তা গত ৭ মার্চ মার্কিন সুপ্রিম কোর্টের নবম সার্কিটের বিচারপতি এলেনা কাজান তা খারিজ করে দিয়েছিলেন। এবার খারিজ হয়ে গেল তার দ্বিতীয় আবেদন। সুপ্রিম কোর্টের ওয়েবসাইট অনুযায়ী, রানার আবেদন খারিজ হয়েছে। এর ফলে মুম্বই হামলার অন্যতম চক্রী রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার বিষয়ে ডোনাল্ড ট্রাম্প সরকারের আর কোনও বাধা থাকল না।

২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ের আটটি গুরুত্বপূর্ণ জায়গায় হামলা চালায় পাকিস্তানের লস্কর-ই-তৈবা জঙ্গিরা। এই হামলায় ১৬৬ জন নিহত হন এবং বহু মানুষ আহত হন। দীর্ঘদিন ধরে ভারত রানাকে দেশে নিয়ে আসতে চাইছে। তাকে কবে ভারত সরকার দেশে ফেরায় সেই অপেক্ষাতেই দেশবাসী।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...