Friday, April 3, 2026

খুলে গেল চাকরির পোর্টাল, প্রকাশিত ২০১৬ যোগ্য শিক্ষকদের তালিকা

Date:

Share post:

রাজ্য সরকার পাশে রয়েছে ২০১৬ এসএসসি (SSC) চাকরিহারা শিক্ষক সমাজের। তার জন্য যে পদক্ষেপ প্রয়োজন তা দ্রুত তৈরিতে টাস্ক ফোর্স (task force) গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই পদক্ষেপেই এবার প্রকাশিত হল যোগ্য শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীদের তালিকা। বুধবার দুপুরে সরকারি পোর্টালে তালিকা প্রকাশ করে যোগ্য শিক্ষকদের নাম জানানো হয় রাজ্যের তরফে।

সুপ্রিম কোর্টে এসএসসি (SSC) মামলার শুনানি চলাকালীন রাজ্যের তরফ থেকে দাবি করা হয়েছিল যোগ্য-অযোগ্য নির্বাচন সম্ভব। তা সত্ত্বেও ২৫ হাজার ৭৫২ শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীর চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। এবার যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের তালিকা পেশ করে রাজ্য সরকার স্পষ্ট করে দিলো তাঁদের অবস্থান।

বুধবার দুপুর তিনটে নাগাদ বাংলার শিক্ষা (Banglar Shiksha) সরকারি পোর্টালে প্রকাশিত হয় যোগ্য (untainted) চাকরিপ্রার্থীদের তালিকা। এথেনিয়াম ইনস্টিটিউটের (Athenaeum Institute) প্রধান শিক্ষক শুভেন্দু ঘোষ জানান দুপুরেই তালিকা প্রকাশিত হয়েছে। ২০১৬ সালের শিক্ষকদের তালিকাভুক্ত একজন শিক্ষক ছিলেন আমাদের স্কুল থেকে। তাঁর নামও এই যোগ্যদের তালিকায় রয়েছে।

বাংলার শিক্ষা পোর্টালে (Banglar Shiksha) এই তালিকা স্কুল ভিত্তিতে যেভাবে পাসওয়ার্ড দিয়ে দেখতে পাওয়া সম্ভব সেভাবেই প্রকাশিত হয় বুধবার। শিক্ষামন্ত্রী বুধবারও বলেছেন রাজ্য কোনও শিক্ষককেই টার্মিনেট (terminate) করেনি। সেক্ষেত্রে বেতন পাওয়ার ক্ষেত্রেও কোনও অসুবিধা নেই ২০১৬ সালের শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীদের। সেই অনুসারে, রাজ্য সরকার বর্ধিত হারে ডিএ (DA) লাগু করেছে চলতি অর্থবর্ষে। সেই ডিএ-সহ (DA) বেতন পাবেন যোগ্য শিক্ষকরাও। সরকারের তরফে সেই তালিকাই আপডেট করার কাজ চলছিল। সেই কারণে যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশে কিছুটা বেশি সময় লাগে স্কুল শিক্ষা দফতরের, জানা যায় সরকারি সূত্রে।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...