Saturday, April 4, 2026

রেড রোডে হনুমান জয়ন্তী পালন নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের

Date:

Share post:

১২ এপ্রিল কলকাতার রেড রোডে হনুমান জয়ন্তী (Hanuman Jayanti) পালনের অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Tirthankar Ghosh) জানিয়েছেন হনুমান জয়ন্তী উপলক্ষে কোনও ধরনের কর্মসূচি রেড রোডে পালন করা যাবে না। এই রায়ের পরই হিন্দু সেবা দলের তরফে উচ্চ আদালতের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। আজই শুনানির সম্ভাবনা রয়েছে।

হিন্দু সেবা দল আগামী শনিবার (১২ এপ্রিল) ভোর পাঁচটা থেকে বেলা এগারোটা পর্যন্ত রেড রোডে হনুমান জয়ন্তী উপলক্ষে এক বিশেষ কর্মসূচির আয়োজনে পুলিশের অনুমতি চেয়েছিল। বলা হয়েছিল, প্রায় ৬ ঘণ্টা ধরে রেড রোডে রাস্তায় হনুমান চালিশা পাঠ করবেন অসংখ্য হিন্দু ধর্মাবলম্বীরা। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে কলকাতা পুলিশ (Kolkata Police) অনুমতি না দেওয়ায় হাইকোর্টে যায় হিন্দু সেবা দল। শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানিতে বিচারপতি বলেন, নতুন করে রেড রোডে কোনও কর্মসূচি শুরু করার অনুমতি দেওয়া যাবে না। এ বিষয়ে হলফনামা আদান-প্রদানের প্রয়োজন রয়েছে। জুলাই মাসে মামলার পরবর্তী শুনানি হবে। এরপরে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় হিন্দু সেবা দল।

 

Related articles

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...