Monday, April 6, 2026

টাইফুনের জেরে বিপর্যস্ত চিন, বেজিংয়ে বাতিল ৪০০ উড়ান!

Date:

Share post:

বিধ্বংসী ঝড়ে বিপর্যস্ত চিন (China)। টাইফুনের কারণে বেজিং-সহ বহু শহরেই জারি সর্তকতা। বিপর্যস্ত মঙ্গোলিয়া, হেনানের মতো পূর্ব চিনের একাধিক শহর।সাংহাইয়ে ধুলোঝড়ের তাণ্ডব চলার সতর্কবার্তা দেওয়া হয়েছে। লাল ফৌজের দেশে প্রশাসনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যাঁদের ওজন ৫০ কেজির কম তাঁরা যেন কোনভাবেই বাড়ির বাইরে না বেরোন, তা না হলে ঝড়ের দাপটে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।ইতিমধ্যেই বেজিংয়ে চারশো উড়ান বাতিল হয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন গত ১০ বছরে এমন ঝড় দেখেনি চিন (fierce storms hit china)। টাইফুনের জেরে প্রচুর গাছ পড়েছে, বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। এই ধরনের ঝড় মরু ও তৃণভূমি অঞ্চলে মোটেই বিরল নয়। কিন্তু এবারের ঝঞ্ঝার তাণ্ডবে অবাক চিনের আবহাওয়া বিশেষজ্ঞরাও।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...