Saturday, April 4, 2026

কোহলির বিরাট রেকর্ড, তিন নম্বরে উঠে এল আরসিবি

Date:

Share post:

আইপিএলের মঞ্চে ইতিহাস তৈরি করলেন বিরাট কোহলি(Virat Kohli)। সেইসঙ্গে  রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(Rcb) জয়ের নায়কও তিনিই। আইপিএলের(IPL) মঞ্চেই টি টোয়েন্টি ফর্ম্যাটে গড়লেন বিশেষ রেকর্ড। এখন ১০০ টি টি টোয়েন্টি অর্ধশতরানের মালিক বিরাট কোহলি(Virat Kohli)। তাও আবার রাজস্থান রয়্যালসের ঘরের মাঠেই সেই রেকর্ড গড়লেন তিনি। একইসঙ্গে শেষপর্যন্ত অপরাজিত থেকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়লেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৯ উইকেটে জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। ঘুরে দাঁড়াতে খুব একটা বেশি সময় নিল না রজত পাতিদারের দল।

গত ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে বিশ্রীভাবে হেরেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। কেএল রাহুল একাই কার্যত শেষ করে দিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। তবে সেই হার ভুলে ঘুরে দাঁড়াতে বেশি সময় নিল না তারা। রাজস্থান রয়্যালসের ১৭৩ রানের জবাবে ব্যাটিং করতে নেমে ১৭ ওভার ৩ বলেই ম্যাচ জিতে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৬২ রানের অপরাজিত ইনিংস বিরাট কোহলির(Virat Kohli)। অন্যদিকে ফিল সল্ট(Phil Salt) করেছেন ৬৫ রান।

টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। এদিন ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন যশস্বী জয়সওয়াল(Yashasvi Jaiswal)। কিন্তু তাঁকে সেভাবে সঙ্গ দিতে পারেননি কোউই। সঞ্জু স্যামসন(Sanju Samson) থেকে রিয়ান পরাগ কেউই তেমন বড় রান করতে পারেননি। যশশ্বী জয়সওয়াল ৪৭ বলে ৭৫ রানের ইনিংস খেলে যখন সাজঘরে ফেরেন সেই সময় রাজস্থানের রান ১২৬ রানে ৩ উইকেট। বাকিটা ধ্রুব জুরুলের ৩৫ রানের সৌজন্যে ১৭৩ রানে পৌঁছয় রাজস্থানের রয়্যালস বাহিনী।

জবাবে ব্যাটিং করতে নেমে শরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন ফিল সল্ট(Phil Salt) এবং বিরাট কোহলি(Virat Kohli)। ৩৩ বলে ৬৫ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেছিলেন ফিল সল্ট। তাঁর গোটা ইনিংসটা সাজানো রয়েছে ৫টি বাউন্ডারি ও ৬টা ওভার বাউন্ডারি দিয়ে। তিনি ফেরার পরই হাল ধরেন বিরাট কোহলি। সঙ্গে দেবদূত পাড়িক্কল(Devdut Padikkal)। বিরাট কোহলি অবশ্য সেই সময় খুব একটা আক্রমণাত্মক ছিলেন না। দেবদূত পাড়িক্কলকেই সঙ্গ দিচ্ছিলেন আরসিবির(RCB) প্রাক্তন অধিনায়ক। ২৮ বলে ৪০ রানের ইনিংস দেবদূত পাড়িক্কলের। বিরাট(Virat Kohli) অপরাজিত ৬২ রানে। তাঁর ইনিংসটি সাজানো রয়েছে ৪টি বাউন্ডারিও ২টো ওভার বাউন্ডারি দিয়ে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...