Tuesday, March 17, 2026

বিনিয়োগ টানতে উদ্যোগ! শীঘ্রই ভারী শিল্পনীতি প্রণয়ন করতে চলেছে রাজ্য

Date:

Share post:

রাজ্যে ভারী শিল্পে বিনিয়োগ টানতে নতুন উদ্যোগ নিচ্ছে নবান্ন। প্রশাসনিক সূত্রে জানা গেছে, রাজ্য সরকার খুব শীঘ্রই একটি যুগোপযোগী ভারী শিল্পনীতি প্রণয়ন করতে চলেছে। শিল্প মহলের সঙ্গে পরামর্শ করেই তৈরি করা হবে এই নতুন নীতি।

বিধানসভার গত বাজেট অধিবেশনে রাজ্য সরকার ১৯৯৩ থেকে ২০১৩ সালের মধ্যে চালু হওয়া পুরনো ও অপ্রাসঙ্গিক হয়ে পড়া ৮টি ভারী শিল্প উৎসাহ প্রকল্প প্রত্যাহার করতে একটি বিল পাশ করায়। ওই বিলের উপর আলোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “২০-২৫ বছরে শিল্পক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে। আগে তথ্যপ্রযুক্তি নিয়ে এত চর্চা ছিল না, এখন এআই প্রযুক্তি সহ নানা নতুন দিশা যুক্ত হয়েছে। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন ভাবনায় এগোতে হবে।”

এই লক্ষ্যেই মুখ্যসচিবের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়, যারা এক মাসের মধ্যে রিপোর্ট জমা দেয়। সূত্রের খবর, সেই রিপোর্ট ইতিমধ্যেই সরকারের হাতে এসে পৌঁছেছে।

পরবর্তী পদক্ষেপ হিসেবে আগামী ১৭ এপ্রিল রাজ্য শিল্পোন্নয়ন নিগম (WBIDC) বিভিন্ন বণিকসভা এবং শিল্প প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে। ওই বৈঠকে বিনিয়োগ বান্ধব নীতি, আর্থিক সহায়তা ও ইনসেন্টিভ সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ভারী শিল্পের পাশাপাশি আলোচনায় ডাক পেয়েছে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির সর্বভারতীয় সংগঠন ন্যাসকম-ও।রাজ্য সরকারের এই নতুন উদ্যোগে শিল্প মহলে আশার সঞ্চার হয়েছে বলেই মনে করছে প্রশাসনিক মহল।

আরও পড়ুন – রাজ্যে কর্মসংস্থানে নতুন দিশা, কর্মশ্রী প্রকল্পে কাজ পেলেন ৭৫ লক্ষ জবকার্ডধারী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...