Saturday, April 4, 2026

প্যারোডি বিতর্কে কুণাল কামরাকে ‘রক্ষাকবচ’ বম্বে হাইকোর্টের

Date:

Share post:

কৌতুক অভিনেতা কুণাল কামরা(Kunal Kamra) তাঁর একটি শোতে একনাথ শিন্ডেকে নিয়ে বানানো প্যারোডিতে তাঁকে গদ্দার আখ্যা দিলে তাঁর নামে মামলা দায়ের করা হয় মুম্বইতে। গত বুধবার অর্থাৎ ১৬ এপ্রিল সেটারই শুনানি ছিল। এদিন বম্বে হাইকোর্ট(Highcourt) রক্ষাকবচ দিল কুণালকে। এদিন অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দিয়ে হাইকোর্টের তরফে বলা হয়েছে এই মামলায় কুণাল কামরাকে গ্রেফতার করার প্রয়োজন নেই। শুনানিতে বলা হয়েছে, আবেদনকারীকে অর্থাৎ কুণাল কামরাকে ততদিন পর্যন্ত গ্রেফতার করা যাবে না যতদিন এই কেসের চূড়ান্ত রায় না বেরোচ্ছে। সম্পূর্ণ ঘটনা বিচার করার পর দেখা গিয়েছে গ্রেফতারির কোনও প্রসঙ্গ নেই। কেসটি ভারতীয় আইনের ৩৫ এর ৩ ধারায় মামলা করা হয়েছে তাই গ্রেফতারি অপ্রাসঙ্গিক।

প্রসঙ্গত, আগে কুণাল কামরা(Kunal Kamra) মাদ্রাজ উচ্চ আদালতে জামিনের আবেদন করেছিলেন। সেখানেও তিনি ছাড় পেয়েছিলেন। এবার বম্বে হাইকোর্টের তরফেও তাঁকে একই সুরক্ষা কবচ দেওয়া হল। উল্লেখ্য, মার্চ মাসে একটি স্ট্যান্ড আপ কমেডি শোতে কুণাল কামরা শিব সেনা যে দুই ভাগে বিভক্ত সেই সংক্রান্ত বিষয়ে একনাথ শিন্ডেকে কটাক্ষ করে গদ্দার বলেন। এরপরেই তাঁর বিরুদ্ধে একনাথ শিন্ডের সমর্থকরা তীব্র আক্রোশ দেখান। মহারাষ্ট্র ছাড়াও তামিল নাড়ুর একাধিক জায়গাতে তাঁর নামে মামলা দায়ের করা হয়।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...