Saturday, April 4, 2026

কলকাতায় কালবৈশাখী পূর্বাভাস! রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টি রাজ্যে

Date:

Share post:

ঝড় বৃষ্টির দুর্যোগের মাঝেই শুক্রবার কলকাতায় কালবৈশাখী সম্ভাবনার কথা জানালো হাওয়া অফিস (Weather Department)। সকাল থেকে শহরে রোদের দাপট থাকলেও বিকেলের পর থেকে আকাশে কালো মেঘের দেখা মিলবে। সন্ধ্যার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা (Kolkata Temperature) ৩৪ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আগামী কয়েকদিন তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে বৃহস্পতি এবং শুক্রবার বেশ কিছু জেলায় কালবৈশাখী হবে। পাশাপাশি রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। এদিন দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে প্রায় ৬০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে।। শুক্রবার বৃষ্টি বাড়বে কলকাতা হাওড়া হুগলিতে। শনিবার বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। উত্তরবঙ্গে দার্জিলিং থেকে মালদহ পর্যন্ত প্রায় সব জেলাতেই চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ের পাশাপাশি মাঝারি বৃষ্টি হবে।

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...