Monday, April 6, 2026

রাজ্যে সাম্প্রদায়িক হিংসা ছড়াচ্ছে বিজেপি-আরএসএস! তীব্র নিন্দা গণমঞ্চের 

Date:

Share post:

রাজ্যে সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে বাংলাকে কলঙ্কিত করে রাজনৈতিক ফায়দা তুলতে নেমেছে বিজেপি। সন্দেশখালি, আরজি করের পর এখন রাজ্যের হিন্দু-মুসলিম ঐক্যে বিষ ঢেলে বিভাজনের নোংরা রাজনীতি শুরু করেছে আরএসএসও। আর বিজেপি-আরএসএসের এই গভীর ষড়যন্ত্রের বিরোধিতায় সরব দেশবাঁচাও গণমঞ্চ।

মঙ্গলবার কলকাতা প্রেসক্লাবে সাংবাদিক বৈঠকে সংঘ পরিবারের ধর্ম নিয়ে রাজনীতির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বুদ্ধিজীবীরা। একদিকে বাংলাকে বঞ্চনা, অন্যদিকে রাজ্যপালের মাধ্যমে রাজ্যের অধিকারে হস্তক্ষেপ। সাম্প্রদায়িক হিংসায় প্ররোচনা দিয়ে  বিজেপি-আরএসএস বাঁকা পথে ক্ষমতা দখলের চেষ্টায় মেতেছে। সাম্প্রতিককালে মালদহ-মুর্শিদাবাদে বাইরে থেকে লোক ঢুকিয়ে হিংসা ছড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়েছে। মানুষকে প্ররোচনায় পা না দিয়ে শান্তির বার্তা দিয়েছে দেশবাঁচাও গণমঞ্চ। এদিন সাংবাদিক বৈঠকে ছিলেন পূর্ণেন্দু বসু, সুমন ভট্টাচার্য, সমীর পুততুণ্ড, দেবজ্যোতি বসু, বর্ণালি মুখোপাধ্যায়, সৈকত মিত্র প্রমুখ।

আরও পড়ুন – কাশ্মীরে ৮৫,০০০ বহিরাগত! হামলার দায় স্বীকার জঙ্গীদের, শোক রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...