Saturday, March 14, 2026

আরজি কর মডেলে ক্রাউড ফান্ডিং শিক্ষক আন্দোলনেও

Date:

Share post:

অনশন মঞ্চে জল-খাবার ফুরিয়েছে। টাকা দিন, আমরা পৌঁছে দেব’… আরজি কর মডেলে কিউআর কোড পাঠিয়ে টাকা তোলা শুরু হল ‍‘শিক্ষক আন্দোলন’এও। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে রাজনৈতিক মদতপুষ্ট ডাক্তারদের স্বাস্থ্যভবনের সামনে অবস্থান আর সেই সুপ্রিম নির্দেশ অগ্রাহ্য করেই শিক্ষকদের এসএসসি ভবন ঘেরাও, যেন একই লেখকের লেখা হুবহু একইরকম চিত্রনাট্য। আরজি কর-কাণ্ডে যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্টের কিউআর কোড পাঠিয়ে হোয়াটসঅ্যাপ, ফেসবুকে ক্রাউড ফান্ডিং হয়েছিল, শিক্ষকদের ক্ষেত্রেও শুরু হয়েছে একই কুকীর্তি। ডাক্তাররা যেভাবে জনগণের কোটি-কোটি টাকা মেরে নয়ছয় করেছেন, শিক্ষকদের নিয়েও সেই ছক কষেছে কোনও ‍‘অদৃশ্য শক্তি’। কলকাতা-সহ জেলাতেও আন্দোলনের টাকা তোলার নামে মানুষের টাকা ‍‘মারতে’ নেমে পড়েছে কিছু ঠগ-জোচ্চর।

সুপ্রিম নির্দেশে চাকরিহারাদের জন্য লড়ছে রাজ্য সরকার। শীর্ষ আদালতে রিভিউ পিটিশন করা হয়েছে। বঞ্চিত চাকরিহারাদের ৩১ ডিসেম্বর পর্যন্ত কাজে বহাল থাকার নির্দেশ দিয়েছে আদালত, পাবেন বেতনও। মুখ্যমন্ত্রী বারবার শিক্ষকদের কাজে যোগ দেওয়ার আর্জি জানাচ্ছেন। তারপরও সোমবার থেকে এসএসসি ভবন ঘেরাও করতে ভিড় জমিয়েছেন শিক্ষকরা। ঠিক যেমন আরজি কর-কাণ্ডে সুপ্রিম তত্ত্বাবধানে সিবিআই তদন্তের পরও স্বাস্থ্যভবনে অবস্থান করেছিলেন ডাক্তাররা। আর শিক্ষকরা অবস্থানে বসতেই রাজনৈতিক মদতও হাজির। জেগে উঠেছে ঝিমিয়ে পড়া ফুটেজখোর কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপও। আরজি কর-কাণ্ডে ক্রাউড ফান্ডিংয়ের নামে মানুষের টাকা আত্মসাৎ করা জুনিয়র ডাক্তাররাও শিক্ষকদের অবস্থানে পৌঁছেছেন। পাশে দাঁড়ানোর নামে ফুটেজ খেতে যাদবপুরের মাও-মাকুরাও ছদ্মবেশে এসএসসি ভবনের সামনে ভিড় করেছে। রাজনৈতিক ব্যাকআপ দিয়ে আন্দোলনের নামে বাংলাকে বদনাম করতে, সরকারকে কলঙ্কিত করতে এসবই পরিকল্পিত চক্রান্ত।

আরও পড়ুন – কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত বৈষ্ণবঘাটার পর্যটক! শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, পরিবারের পাশে রাজ্য

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...