Tuesday, February 24, 2026

সংসদের উপরে কিছু নয়: নিশিকান্তর পরে ‘বিতর্কিত’ উপরাষ্ট্রপতি ধনকড়!

Date:

Share post:

বিচার ব্যবস্থার উপরে সংসদকে তুলে ধরার খেলায় মত্ত বিজেপি। দেশের সংবিধানকে যে বিজেপি কোনওদিন স্বীকৃতি দেয়নি, এবার সেই সংবিধানকে তুলে ধরার প্রশ্ন তুলে শীর্ষ আদালতের রায় বা বিচারকে কাঠগড়ায় তোলার পথে খোদ দেশের উপরাষ্ট্রপতি (Vice-president of India)। রাষ্ট্রপতিকে নিয়ে করা সুপ্রিম কোর্টের নির্দেশের প্রকাশ্য়ে সমালোচনায় উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। দেশের তিন স্তম্ভকে প্রতিযোগিতার আসনে নামিয়ে আনার খেলায় এবার সংসদকেই (Parliament) ‘সুপ্রিম’ দাবি ধনকড়ের।

সম্প্রতি বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে (Nishikant Dubey) দাবি করেন, যদি সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে নির্দেশ দেয় তবে নির্বাচিত প্রতিনিধিদের সংসদ বা বিধানসভার কোনও প্রয়োজন নেই। এবার ধনকড়ের দাবি, এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই, সংবিধান (Constitution) নাগরিকদের জন্য। তাকে রক্ষা করার আধার নির্বাচিত প্রতিনিধি। সংবিধানের উপাদান কী হবে তা নিশ্চিত করার শেষ সিদ্ধান্ত গ্রহণকারী।

সেই সঙ্গে তিনি দাবি করেন, সংবিধানেও (Constitution) এমন কোনও উল্লেখ নেই যে সংসদের (Parliament) উপরে কোনও উচ্চতর ক্ষমতা রয়েছে। বিজেপি শাসিত কেন্দ্রের সরকার প্রথমে নিশিকান্তর বক্তব্যে কোনও পদক্ষেপ না নিয়ে প্রমাণ করে দিয়েছিল, রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়া নিয়ে তারা কোন পথে হাঁটছে। এবার খোদ দেশের উপরাষ্ট্রপতি স্পষ্ট করেদিলের বিজেপির অবস্থান। নির্বাচিত জনপ্রতিনিধিদের হাত ধরে আসা রাষ্ট্রপতির ঊর্ধ্বে কেউ নয়, এটা স্পষ্ট করতে গিয়ে শীর্ষ আদালতের নির্দেশের অবমাননা করে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা দুর্বল করে দিতে চাইলেন।

তবে জগদীপ ধনকড় এই প্রথমবার নয়, এর আগেও দেশের শীর্ষ আদালতের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এবার একদিকে ওয়াকফ আইন, অন্যদিকে রাজ্যের ক্ষমতায়নে রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে নির্দেশে সুপ্রিম কোর্ট যেভাবে বিজেপির কেন্দ্রের সরকারকে কোণঠাসা করেছে, তাতে ধনকড় আবারও উপরাষ্ট্রপতি হয়ে প্রকাশ্যে বিচার ব্যবস্থার সমালোচনায়।

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...