Monday, April 6, 2026

বীরভূমের সাঁইথিয়ায় বোমা বিস্ফোরণ! ভেঙে পড়লো কংক্রিটের দেওয়াল, আতঙ্কে এলাকাবাসী 

Date:

Share post:

শুক্রবার সকালের আলো ফুটতে না ফুটতেই বিস্ফোরণের (Blast in Sainthia, Birbhum) তীব্র শব্দে ঘুম ভাঙলো বীরভূমের সাঁইথিয়ার বাসিন্দাদের। ভোর পাঁচটা নাগাদ গ্রামের বাসিন্দা শেখ সুরুজের বাড়িতে আচমকাই বিস্ফোরণ হয়। তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘরের কংক্রিটের দেওয়াল ভেঙে পড়ে। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। তদন্তে সাঁইথিয়া থানার পুলিশ (Sainthia Police)।

বোমা বিস্ফোরণে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। বাড়িতে আগে থেকেই বিস্ফোরক মজুত ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ। সুরুজের পরিবারের দাবি, কেউ বা কারা তাঁদের বাড়িতে বোমা রেখে গিয়েছিল বা বোমা ছুঁড়েছে। হতাহতের কোনও খবর নেই । পারিবারিক কোনও শত্রুতা নাকি অন্য কোন কারণে এই বিস্ফোরণের ঘটনা তা জানার চেষ্টা করছে পুলিশ। বাড়িতে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন এলাকার মানুষ।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...