Saturday, April 4, 2026

বাসন্তী হাইওয়ের কাছে ধাপায় আগুন, ঘটনাস্থলে দমকলের ৬ ইঞ্জিন 

Date:

Share post:

শনিবার সকালে ইএম বাইপাস লাগোয়া ধাপায় fire broke out in Dhapa) আগুন। কালো ধোঁয়ায় ঢেকে গেছে চারপাশ। ইলেকট্রিক্যাল ট্রান্সফর্মার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা বলে জানা গেছে। দমকলের ৬টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করেছে। ঘটনাস্থলে রয়েছে প্রগতি ময়দান থানার পুলিশ (Pragati Maidan Police)। প্রাথমিকভাবে দুটি ইঞ্জিন আগুন নিভানোর কাজ শুরু করলেও পরবর্তীতে আরও চারটি ইঞ্জিন সেখানে পৌঁছয়। প্লাস্টিকের গুদামে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে জানাচ্ছেন স্থানীয়রা। এলাকাবাসীকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...