Tuesday, April 14, 2026

খুনের দায়ে অভিযুক্ত বাবা- কাকা, হাসপাতাল থেকে হোমে ঠাঁই ট্যাংরার নাবালকের 

Date:

Share post:

চোখের সামনে এলোমেলো হয়ে গেছে জীবন। বিলাসবহুল জীবনযাপন, কোটি কোটি টাকার ঋণ, হাসি খুশি ভরা পরিবারে নিজের লোকেদের খুন হওয়া থেকে দুর্ঘটনায় জীবন- মৃত্যু নিয়ে টানাটানি – এই সব কিছু এক লহমায় বদলে দিয়েছে ট্যাংরার দে পরিবারের (Dey Family, Tangra) নাবালকের জীবনধারণের দৃষ্টিভঙ্গি। পুরো পরিবার আত্মঘাতী হতে চেয়েছিল, প্রাণ বাঁচে বাবা, কাকা আর নাবালক প্রতীপ দে-র (Pratip Dey)। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে এতদিন সে এনআরএস হাসপাতালেই (NRS Hospital) চিকিৎসাধীন ছিল। এবার ছাড়া পেয়ে ঠাঁই হলো কালিকাপুরের একটি হোমে। হাসপাতাল থেকে বেরোনোর সময় ১৪ বছরের কিশোরের কোন চিকচিক করছে জল। ভবিষ্যৎটা বড্ড অনিশ্চিত। নার্স আয়ারা এতদিন মায়ের স্নেহ দিয়ে আগলে রেখেছিলেন। মন খারাপ হাসপাতালে কর্মীদেরও। প্রতীপকে জড়িয়ে বললেন, “ভালো থাকিস বাবা। মন দিয়ে পড়াশুনা করিস।” কেঁদে ভাসাল কিশোর মন। রওনা দিল বেসরকারি হোমের দিকে।

বাড়ির মহিলাদের পরিকল্পিতভাবে খুন করার অপরাধে ট‍্যাংরার দে পরিবারের (Dey Family) ছোট ছেলে প্রসূণ গ্রেফতার হয়েছেন। বড় ছেলে প্রণয় দে (Pranoy Dey) এখনও এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন। আত্মীয়রা প্রতীপের দায়িত্ব নিতে অস্বীকার করায় শনিবার (২৬ এপ্রিল) বিকেলে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির (CWC) ঠিক করা একটি হোমে নিয়ে যাওয়া হলো নাবালককে। হাইপ্রোফাইল লাইফস্টাইল থেকে হোমের সাধারণ জীবন যাপন, কতটা মানিয়ে নিতে পারবেন প্রণয়ের ছেলে। মনোবিদরা মনে করছেন ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে এখনো অনেকটা সময় লাগবে নাবালকের।

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...