Monday, March 23, 2026

জাফরাবাদে বাবা-ছেলে খুনে গ্রেফতার আরও ১

Date:

Share post:

ওয়াকফ বিরোধী আন্দোলন চলাকালীন গত ১২ এপ্রিল মুর্শিদাবাদের (Murshidabad) জাফরাবাদে হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে (বাবা-ছেলে) বাড়ি টেনে গিয়ে খুনের অভিযোগ ওঠে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। সেই ঘটনার তদন্তে হাওড়ার জোমজুড় থেকে ফেকারুল শেখ (Fekarul Sheikh) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল বিশেষ তদন্তকারী দল বা সিট (SIT)। অভিযুক্ত সামশেরগঞ্জের সুলিতলার এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এই নিয়ে জোড়া হত্যা কাণ্ডে ধৃতের সংখ্যা মোট বেড়ে হল পাঁচ।ফেকারুলকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন তদন্তকারীরা।

সিটের অফিসারদের সূত্রে জানা গেছে, ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ ও ইতিমধ্যেই গ্রেফতার হওয়া ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ফেকারুলের সন্ধান পান তদন্তকারীরা। মুর্শিদাবাদের ঘটনায় তদন্তে নেমে সিট (SIT) গঠন করেই কালু নাদাব ও দিলদার নাদাব নামে দুই ভাইকে গ্রেফতার করা হয়, পরে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ।পরবর্তীতে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে অন্যতম মূলচক্রী জিয়াউল শেখকে ধরা হয়। এবার জালে আরও এক। ঘটনার সময় ধৃত ফেকারুলের সেখানে উপস্থিত থাকার প্রমাণ মিলেছে।

 

 

Related articles

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...