Monday, April 6, 2026

পহেলগাম হামলার ৭ দিন পার, এখনও অধরা জঙ্গিরা

Date:

Share post:

আজ থেকে ঠিক সাত দিন আগে এখনও আনন্দ -হুল্লোড়ে পহেলাগামে মেতে উঠেছিলেন পর্যটকরা। দুঃস্বপ্নেও ভাবতে পারেননি মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই কী ভয়ংকর ঘটনা ঘটতে চলেছে। গত ২২ এপ্রিল কাশ্মীরে জঙ্গি হামলায় (Pahelgam Terrorist Attack) ২৬ পর্যটকের মৃত্যুর বদলা চাইছে গোটা দেশ। কিন্তু গত এক সপ্তাহ ধরে জবাব দেওয়ার, পাল্টা প্রত্যাঘাতে প্রতিশ্রুতি দিয়েও এখনও পর্যন্ত মোদি সরকারের (Modi Government) তরফে আর কোনও বিশেষ পদক্ষেপই করতে দেখা যায়নি। হামলার পরের দিন থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত একটানা সীমান্তে গুলির লড়াই চলছে। সোমবার রাতেও কুপওয়ারা – বারামুলায় নির্বিচারে গুলি চালিয়েছে পাকিস্তান। বৈসরন উপত্যকায় হামলাকারীদের মধ্যে পাক সেনার প্রাক্তন সদস্য মুসাকে চিহ্নিত করা গেলেও এখনও পর্যন্ত কোনও জঙ্গিকেই ধরতে পারেনি ভারতীয় সেনা (Indian Army)।

জঙ্গি হামলায় সরাসরি পাক যোগ আরও স্পষ্ট হচ্ছে। কাশ্মীরে হামলার যেসব ভিডিও সামনে এসেছে তার মধ্যে প্রাক্তন সেনার মুখ দেখা গেছে। পাক স্পেশাল ফোর্স কমান্ডো হাসিম মুসার (Hasim Musa) এই ঘটনায় যুক্ত থাকা আরও একবার পাকিস্তানের জঙ্গি মদত এবং হামলার সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগের স্পষ্ট করল। পহেলগাম হামলার দু’দিন পরে সিমলা চুক্তি বাতিল করে পাকিস্তান। তারপর থেকে প্রত্যেক দিনই পাক সেনার তরফে গুলি চলেছে সীমান্তে।মঙ্গলবার সকালে সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ২৮ এপ্রিল এবং ২৯ এপ্রিলের মধ্যবর্তী রাতে কোনও উসকানি ছাড়াই আচমকা গুলি চালিয়েছে পাক সেনা। প্রশ্ন উঠছে, তাহলে কি ভারতীয় সেনার (Indian Army) নজর ঘুরিয়ে কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ করাতেই জন্যই এইভাবে গুলির লড়াই চালিয়ে যাচ্ছে পাকিস্তান? ইতিমধ্যেই বায়ুসেনা- নৌবাহিনীর মহড়ায় ভারত নিজের শক্তি প্রদর্শনের ইঙ্গিত দিয়েছে। কিন্তু হামলার এক সপ্তাহ পরেও কেন স্কেচ থাকা সত্ত্বেও কোনও জঙ্গি ধরা পড়লো না বা ইসলামাবাদে পাল্টা প্রত্যাখাত করল না নয়া দিল্লি, তা নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...