Saturday, April 4, 2026

অবশেষে জাতি জনগণনার পথে কেন্দ্র, পাল্টা কোটার দাবি কংগ্রেসের

Date:

Share post:

একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর পরে প্রতি পদক্ষেপে ব্যাকফুটে মোদি সরকার। ২০০০ সাল থেকে যে জনগণনা করার দিকেই এগোয়নি মোদি সরকার, এবার সেই জনগণনা (census) হবে। এবং তাতে যুক্ত হবে জাতি জনগণনাও (caste census)। মন্ত্রিসভার সিদ্ধান্তের পরে এই ঘোষণা করলেন কেন্দ্রীয় রেল ও তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishbaw)। মন্ত্রীর ঘোষণার পরেই কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়, লোকসভা নির্বাচনে বিরোধী দলগুলি জাতিগত জনগণনাকেই ইস্যু হিসাবে রেখেছিল। অবশেষে সেই দাবিতেই মান্য়তা দিল কেন্দ্রের সরকার। কেন্দ্রীয় মন্ত্রীর ঘোষণার পরে মুক্ত পথে জনগণনার দাবি জানান বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)।

২০০০ সালে করোনার কারণে জনগণনা স্থগিত রেখেছিল মোদি সরকার। এরপর ২০২১ সালেও সেই জনগণনা কার্যত গায়ের জোরে করেনি কেন্দ্রের স্বৈরাচারী সরকার। অবশেষে সাম্প্রতিক মন্ত্রিসভার বৈঠকে জনগণনার সিদ্ধান্ত হয়। সেই সঙ্গে জাতিগত জনগণনার কথাও জানান কেন্দ্রীয় মন্ত্রী। ঘোষণার সময় মন্ত্রী অশ্বিনী স্পষ্ট করেন, বেশিরভাগ রাজনৈতিক দলই জাতিগত জনগণনার (caste census) পক্ষে মত দেন। সেই দিকে নজর রেখেই মন্ত্রিসভা এই সিদ্ধান্তে আসে।

তবে কেন্দ্রের সরকারের জনগণনা ও জাতি জনগণনার প্রক্রিয়া নিয়ে বুধবারই প্রশ্ন তুলে দিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেন, স্বচ্ছ পদ্ধতিতে জাতি জনগণনার পথে যাবে কেন্দ্রের সরকার। তারই পাল্টা প্রাইভেট সেক্টর কোটা (private sector quota) রাখার দাবি জানান বিরোধী দলনেতা। এক্ষেত্রে উদাহরণ দিয়ে রাহুল উল্লেখ করেন, জনগণনার (census) ক্ষেত্রে বিহার (Bihar) মডেলের থেকে তেলেঙ্গানা (Telengana) মডেল অনেক ভালো। কেন্দ্রের উচিত সেই পথ অনুসরণ করা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...