Friday, April 3, 2026

মা উড়ালপুলে বাইক দুর্ঘটনায় ৪০ মিনিট রাস্তায় পড়ে রইলো দেহ!

Date:

Share post:

অক্ষয় তৃতীয়া সকালে মা উড়ালপুলে বাইক দুর্ঘটনায় (bike accident in MAA flyover) মর্মান্তিক মৃত্যু হলো এক যুবকের। বুধবার সকালে পার্ক সার্কাসের দিক থেকে সায়েন্স সিটি যাওয়ার রাস্তায় বাইকটি পিছলে যায়। প্রাথমিক অনুমান দ্রুতগতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা। প্রায় ২০০ মিটার দূরে ছিটকে পড়ে যায় বাইক। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। এরপর প্রায় চল্লিশ মিনিট ধরে দেহ রাস্তাতে পড়েছিল বলে অভিযোগ। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান, আরোহীর মাথায় কোনও হেলমেট ছিল না এবং ফোনে কথা বলতে বলতে তিনি বাইক চালাচ্ছিলেন। পার্ক সার্কাস থেকে মা উড়ালপুলের (MAA flyover) উপরে উঠতেই দু চাকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপরই বাইক পিছলে যায়। বিকট আওয়াজ শুনে স্থানীয়রা সেখানে ছুটে যান। এরপর রাস্তায় প্রায় মিনিট চল্লিশ ধরে দেহ পড়েছিল এবং পাশ দিয়ে অবিরাম গতিতে গাড়ি চলাচল করে বলে অভিযোগ উঠেছে। এখনও পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...