Saturday, April 4, 2026

প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেত্রী গিরিজা ব্যাস

Date:

Share post:

প্রয়াত হলেন প্রবীণ কংগ্রেস নেত্রী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং জাতীয় মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন ড. গিরিজা ব্যাস। গত ৩১ মার্চ রাজস্থানের উদয়পুরে নিজের বাসভবনে পূজা করার সময় দুঘটনাবশত আগুনে দগ্ধ হন তিনি। গুরুতর জখম অবস্থায় প্রথমে উদয়পুর ও পরে আহমেদাবাদের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বৃহস্পতিবার সেই হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

তাঁর ভাই গোপাল শর্মা জানান, শুক্রবার উদয়পুরেই গিরিজা ব্যাসের শেষকৃত্য সম্পন্ন হবে। কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা দিয়ে বলা হয়েছে, “ড. গিরিজা ব্যাসের মৃত্যু ভারতীয় রাজনীতির এক অপূরণীয় ক্ষতি। শিক্ষা ও সমাজসেবার ক্ষেত্রেও তাঁর অবদান ছিল অনন্য। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি যেন তাঁর আত্মাকে শান্তি দেন এবং পরিবারকে এই কঠিন সময়ে শক্তি প্রদান করেন।”

উল্লেখ্য, ১৯৯১ সালে গিরিজা ব্যাস রাজস্থানের উদয়পুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে সাংসদ হন এবং পি. ভি. নরসিমা রাও সরকারের কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব পালন করেন। রাজস্থান সরকারে মন্ত্রীত্ব ছাড়াও, তিনি রাজ্য কংগ্রেস সভাপতি এবং জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের দায়িত্বেও ছিলেন। তাঁর প্রয়াণে রাজনীতিক মহল, সমাজসেবী মহল এবং সাধারণ মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন- শুক্রবার খুলছে মন্দির! বাংলার ফুলে সেজে উঠল কেদারনাথ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...