Saturday, April 4, 2026

আজ মাধ্যমিকের ফলপ্রকাশ, সকাল নটায় সাংবাদিক বৈঠক পর্ষদ সভাপতির

Date:

Share post:

পড়ুয়াদের স্কুলজীবনের প্রথম বড় বোর্ড পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে আজ। সকাল ৯ টা নাগাদ সাংবাদিক বৈঠক করে মাধ্যমিকের ফলপ্রকাশ (Madhyamik Result 2025) করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় (Ramanuj Gangopadhyay)। পৌনে দশটা থেকে ওয়েবসাইট (wbresults.nic.in / wbbse.wb.gov.in ) এবং অ্যাপের মাধ্যমে পরীক্ষার্থীরা নিজেদের রেজাল্ট জানতে পারবেন।

চলতি বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন ৯ লক্ষ ৮৪ হাজার ৮৯৪ জন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল ২হাজার ৬৮৩টি। ওয়েবসাইটে ফল জানাতে হলে প্রথম পর্ষদের উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন নম্বর ও জন্মতারিখ দিয়ে লগ ইন করতে হবে। তাতেই জানা যাবে ফলাফল। এছাড়া মোবাইল অ্যাপের মাধ্যমে ফলাফল জানতে ক্লিক করতে হবে iresults.net/wbbse-app-এ। প্রতিটি স্কুলকে ২ মে (শুক্রবার) সকাল ১০টা থেকে বোর্ডের নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। ছাত্রছাত্রীরা বেলা ১২টার পর স্কুলে গিয়ে মার্কশিট নিতে পারবেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...