Saturday, April 4, 2026

রিষড়ার সাউভাই দ্রুত ফিরে আসুন: বিএসএফ জওয়ানের জন্য অপেক্ষা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

১২ দিন অতিক্রান্ত হলেও বাংলার বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ নরেন্দ্র মোদি সরকার। এমনকি রবিবার ভারতীয় সেনার (Indian Army) হাতে এক পাকিস্তানি রেঞ্জার ধরা পড়ার পরেও পরিস্থিতির কোনও বদল হয়নি। রিষড়ার (Rishra) পরিবারের পাশে দাঁড়িয়ে সাউ-ভাইয়ের দ্রুত ঘরে ফেরার প্রার্থনা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।

পহেলগাম হামলার পরে কেন্দ্রের সরকারের পাশে সবরকমভাবে থাকার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মুর্শিদাবাদ রওনা হওয়ার আগেও একইভাবে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কেন্দ্রের সঙ্গে সহযোগিতার বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আভ্যন্তরীণ নিরাপত্তায় (internal security) আমাদের দল কেন্দ্রের সরকারের পাশে রয়েছে।

অথচ দেশকে নিরাপত্তা দিতে গিয়েই পাকিস্তানি সেনার হাতে বন্দি বাংলার যুবক পূর্ণমকুমার সাউ। রিষড়ার পূর্ণমকে নিজের ভাই বলে জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দ্রুত ঘরে ফেরার প্রার্থনা করেন। তিনি জানান, খুবই দুঃখের কথা। ওনার পরিবারের সঙ্গে দলের তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যোগাযোগ রেখেছেন। প্রশাসনের পক্ষ থেকেও যোগাযোগ রাখা হচ্ছে। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের রিষড়ার (Rishra) সাহুভাইকে ফিরিয়ে আনা হয়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...