Monday, April 13, 2026

কাজে বাধা দেওয়ার অভিযোগে এবার আদালতে পরিচালক সুদেষ্ণা

Date:

Share post:

এবার কাজে বাধা দেওয়ার অভিযোগে কলকাতা হাই কোর্টে দ্বারস্থ পরিচালক সুদেষ্ণা রায়। ফেডারেশনের বিরুদ্ধে অভিযোগ তুলে আদালতে অবমাননার মামলা দায়ের করেছেন সুদেষ্ণা। এই সপ্তাহেই শুনানির সম্ভাবনা। রাজ্যকে মামলার কপি সার্ভ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, কেন এই অভিযোগ উঠছে বারবার?

পরিচালক বিদুলা ভট্টাচার্যর পরে ফেডারেশনের বিরুদ্ধে কাজ বাধার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হলেন সুদেষ্ণা রায়। ১৬ এপ্রিল স্যোশাল মিডিয়ায় লাইভে শুটিংয়ে অসহযোগিতার অভিযোগ করেন পরিচালক। তাঁর অভিযোগ, ১৮ এপ্রিল থেকে নতুন ছবির শুটিং শুরু করার কথা ছিল কিন্তু সেই শ্যুটিং-এ বাধা দেওয়া হচ্ছে।

উত্তর কলকাতার একটি লোকেশনে শুটিংয়ের সেট ডিজাইন কথা ছিল পরিচালকের। অভিযোগ, নির্ধারিত সময়ে সেখানে পৌঁছে সুদেষ্ণা দেখেন, প্রোডাকশনের তরফে কেউ উপস্থিত নেই।

সুদেষ্ণার আরও অভিযোগ, “পাঁচটি গিল্ডের সবার সঙ্গে আমার কথা হয়েছে। সবাই জানিয়েছে, কাজ করবে না। ভেবে আরও আশ্চর্য হচ্ছি, কাজ না করার কারণ কেউ বলতে পারছেন না। এ সব দেখে আমি খুবই শকড হয়েছি। মহামান্য আদালতের নির্দেশ ছিল, কোনও কাজই বাধাপ্রাপ্ত হবে না। তার পরও এমন ঘটছে দেখে আমি স্তম্ভিত।“

আরও পড়ুন – খুনের হুমকি মহম্মদ সামিকে, এফআইআর ভাইয়ের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বাঁকুড়ায় তৃণমূল সভানেত্রীর পদযাত্রায় জনস্রোত, মমতাকে দেখতে রাস্তার দুধারে উপচে পড়া ভিড়

দলীয় প্রার্থীদের সমর্থনে যেখানেই  পগযাত্রা করছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সেখানেই জনস্রোত। সোমবারও তার ব্যতিক্রম...

হামলাকারীদের রাজনৈতিক পরিচয় কি: মোথাবাড়ি হামলায় NIA-কে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের এসআইআর পর্যায়ে ভোটারদের যে ন্যায্য ভোটাধিকার তা নিয়ে উত্তাল গোটা দেশের রাজনীতি। এই পরিস্থিতিতে আক্রমণের হাত থেকে...

প্রার্থী হয়েও পরীক্ষকের কর্তব্যে অবিচল শিক্ষকরা

ক্লাসরুমের দায়িত্ব সামলে এবার ভোটের (2026 West Bengal Election) ময়দানে শিক্ষকরা (Teacher Candidates)। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক...

IPL: প্লে-অফের সূচিতেও ব্রাত্য ইডেন, বাংলার প্রতি বঞ্চনা অব্যাহত বিসিসিআইয়ের

আইপিএলের(IPL) গ্রুপ পর্বে বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির দলের ম্যাচ পায়নি ইডেনে(Eden), এবার প্লে পর্বের ম্যাচ থেকেও...