Tuesday, June 16, 2026

বড়বাজারের অগ্নিকাণ্ডের জের! সমস্ত হোটেল-স্কুলে ফায়ার সেফটি অডিট করার সিদ্ধান্ত রাজ্যের 

Date:

Share post:

বড়বাজারের ঋতুরাজ হোটেলে প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনায় রাজ্যজুড়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। অগ্নিকাণ্ডে ১৪ জনের মর্মান্তিক মৃত্যুর প্রেক্ষিতে এবার রাজ্যের প্রতিটি হোটেল ও শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

দমকল মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, মানুষের জীবন সুরক্ষা সরকারের প্রধান লক্ষ্য। তাই সমস্ত হোটেল ও স্কুলে ‘ফায়ার সেফটি অডিট’ করা হবে। ফায়ার লাইসেন্স, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, জরুরি নির্গমন পথ সহ অন্যান্য নিরাপত্তামূলক ব্যবস্থা ঠিকঠাক আছে কি না, তা খতিয়ে দেখা হবে।

এর আগে হাসপাতাল, শপিং মল এবং বাজারের মতো জনবহুল স্থানে অডিট করে বেশ কিছু গাফিলতির চিত্র সামনে এসেছিল। এবার সেই অভিজ্ঞতা মাথায় রেখেই হোটেল ও স্কুলে নতুন করে নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, শহর ও শহরতলির হোটেলগুলিও এই পরিদর্শনের আওতায় আসবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বড়বাজারের ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রশাসনের এই পদক্ষেপে রাজ্যবাসীর মধ্যে আস্থা ফিরবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন – হিমালয়ের হিমবাহ গলে বাড়ছে সমুদ্রের জলস্তর, বিপদে ভারতও

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...