Saturday, April 4, 2026

অপারেশন সিন্দুরের উত্তর দিতে দুঘণ্টার বৈঠক! জাতীয় পতাকায় দফন জঙ্গিদের

Date:

Share post:

রাতের অন্ধকারে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতে ভারতের অপারেশন সিন্দুর। ২৫ মিনিটে ২৪ মিসাইল ও ড্রোন হামলা সফলভাবে চালায় ভারত। এবার প্রত্যাঘাত ফিরিয়ে দিতে জাতীয় নিরাপত্তা পরিষদের (NSC) সঙ্গে প্রায় দুঘণ্টার বৈঠক করলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shahbaz Sharif)। পাক সেনাকে প্রত্যাঘাতের নির্দেশ দেওয়া হল সেই বৈঠকে। অন্য়দিকে জঙ্গিদের সাধারণ মানুষের তকমা দিতে জাতীয় পতাকায় মুড়ে দফন করা হয় পাকিস্তানে।

বুধবার প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বে বৈঠকে বসে পাকিস্তানের ন্যাশানাল সিকিউরিটি কাউন্সিল (NSC)। প্রায় দুঘণ্টা চলে এই বৈঠক। সেখানে দাবি করা ছয়টি জায়গায় ভারত হামলা চালায়। অশ্চর্যজনকভাবে সেখানেও মৃতের সংখ্যা স্পষ্ট করেনি পাকিস্তান। অর্থাৎ মৃতদের পরিচয় প্রকাশে হোঁচট খাচ্ছেন খোদ পাক প্রধানমন্ত্রীই।

পাশাপাশি সেই বৈঠকে সিন্ধু জল চুক্তির (Indus Water Treaty) অবমাননা করে ভারতের তরফ থেকে জল বন্ধ করে দেওয়ারও আশঙ্কা প্রকাশ করা হয়। আন্তর্জাতিক আইনে ভারতের হামলার ঘটনায় যুদ্ধ জিগিরের অভিযোগ তোলা হয়। আবার পাকিস্তানের তরফ থেকে আলাদাভাবে গোটা পরিস্থিতির বর্ণনা করা হয় চিনের (China) কাছে। সেখান থেকেও পাকিস্তানের সাহায্যের প্রত্যাশা যে রয়েছে, তা এই পদক্ষেপে স্পষ্ট।

এই বৈঠকে প্রধানমন্ত্রী শরিফ (Shahbaz Sharif) সেনাবাহিনীকে ভারতের হামলার প্রত্যুত্তর দেওয়ার জন্য সব রকম মুক্তহস্ত দিয়েছে। ইতিমধ্যেই ভারতের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তান হামলা চালানো শুরু করেছে। যার প্রত্যুত্তর দিয়েছে ভারতীয় সেনা।

অন্যদিকে পাক জঙ্গি মাসুদ আজহার (Masood Azhar) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায় তার পরিবারের ১০ সদস্য এই হামলায় নিহত হয়েছে। তিনি কোনও কারণে সেই মসজিদে না থাকায় প্রাণে বেঁচে গিয়েছেন। মৃতদের মধ্যে ৫টি শিশু রয়েছে বলে দাবি মাসুদের। এছাড়াও চার পরিচারকেরও মৃত্যু হয়েছে। এছাড়াও বিলাল জঙ্গি ঘাঁটির প্রধান নেতা ইয়াকুব মুঘলেরও মৃত্যু হয় এই হামলায়।

আশ্চর্যজনকভাবে পাকিস্তানের জাতীয় পতাকায় মুড়ে শেষকৃত্য সম্পন্ন হওয়ার ছবি জঙ্গিদের সঙ্গে পাকিস্তানের সরাসরি যোগকে প্রমাণ করে। এই জঙ্গি সদস্য ও তাদের পরিবারের সদস্যদের অন্তিম কাজে দেখা যায় পাকিস্তানের সেনা, আইএসআই কর্তাদের উপস্থিতি। তাঁরাই দাঁড়িয়ে থেকে সেই অন্তিম কাজ সম্পন্ন করে। লস্করের অন্যতম নেতা হাফিজ আব্দুর রউফকে দেখা যায় সেই শেষকৃত্যে প্রধান ভূমিকা নিতে।

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...