Monday, April 6, 2026

বিশ্বকবির জন্মদিনে রবীন্দ্র কবিতায় শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, সমাজমাধ্যমে পোস্ট অভিষেকের 

Date:

Share post:

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে (Rabindranath Tagore Birth Anniversary) কবিগুরুর লেখা কবিতা পোস্ট করেই শ্রদ্ধা নিবেদন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন এক্স হ্যান্ডেলে তিনি লেখেন- “চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির,জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর,আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী,বসুধারে রাখে নাই খন্ড ক্ষুদ্র করি…” কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে আমাদের প্রাণের ঠাকুরকে জানাই আমাদের অন্তরের শ্রদ্ধা ও প্রণাম। শুধু ২৫শে বৈশাখ নয়, প্রতিদিনই আমরা তাঁকে স্মরণ করি। আমাদের দিশায়, আমাদের ভাষায়, আমাদের আশায় – সবকিছুতেই তিনি! সারা বিশ্ব তাঁর সৃষ্টির আলোকে আলোকিত।

বাঙালির গর্বের ২৫ শে বৈশাখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিশ্বকবির জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)।

রাজ্য সরকারের (Govt of WB) তরফে আজ বাংলা জুড়ে সব শিক্ষা প্রতিষ্ঠানে রবীন্দ্রজয়ন্তী পালনের নির্দেশ দেওয়া হয়েছে। বিকেলে কলকাতার রবীন্দ্র সদন সংলগ্ন ক্যাথিড্রাল রোডে তথ্য সংস্কৃতি দফতর আয়োজিত ‘কবিপ্রণাম’ অনুষ্ঠানের সূচনা করবেন মুখ্যমন্ত্রী।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...