Tuesday, March 10, 2026

বিরাটের সিদ্ধান্তে বার্তা গম্ভীরের, হতবাক শাস্ত্রী

Date:

Share post:

টেস্ট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। এরপরই সোশ্যাল মিডিয়া জুড়ে বিরাট ভক্তদের বিষন্নতার ভাব ফুটে উঠেছে। শুধু বিরাট ভক্তরাই নন। ভারতীয় ক্রিকেটমহলও যেন নড়ে গিয়েছে বিরাট কোহলির এই সিদ্ধান্তে। রবি শাস্ত্রী যেমন বিশ্বাস করতে পারছেন না। তেমনই হরভজন সিং(Harbhajan Singh) প্রশ্ন তুলেছেন কেন এমনটা হল। অন্যদিকে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর(Gautam Gambhir) আবার খানিকটা আবেগতাড়িত বার্তা। বিরাট কোহলির এমন একটা সিদ্ধান্তের প্রত্যাশা যেন কেউই করছিলেন না। যদিও শেষপর্যন্ত তেমনটাই হয়েছে।

রোহিত শর্মার(Rohit Sharma) অবসর নেওয়ার পরই নিজের সিদ্ধান্তটা নিয়ে ফেলেছিলেন বিরাট কোহলি(Virat Kohli)। বিসিসিআইকে(BCCI) তাঁর টেস্ট না খেলার কথা জানানোর পর থেকেই কার্যত হতবাক হয়ে গিয়েছিলেন বোর্ড কর্তারা। এরপরই শুরু হয়েছিল বিরাট কোহলিকে বোঝানোর প্রচেষ্টা। কিন্তু একবার যখন সিদ্ধান্ত নিয়েছেন আর কিছু করার নেই। শেষপর্যন্ত সেই সিদ্ধান্তেই অটল থাকেন তিনি। বিরাট কোহলির টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পরই কার্যত হতবাক রবি শাস্ত্রী(Ravi Shastri)। তিনি যেন বিরাট কোহলির(Virat Kohli) এই সিদ্ধান্ত মেনে নিতেই পারছেন না।

রবি শাস্ত্রী তো সোশ্যাল মিডিয়াতে বলেই ফেলেন, “আমি এখনও বিশ্বাসই করতে পারছি না। এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে তুমি একজন মডার্ন ডে জায়ান্ট। টেস্ট ক্রিকেটের একজন যোগ্য অ্যাম্বাসেডর তুমি”।

ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরও বার্তা দিয়েছেন বিরাটকে। তিনি একদিকে যেমন হতাশ, “তেমনই বিরাট কোহলিকে সিংহের সঙ্গে তুলনাও করলেন গম্ভীর। তিনি জানিয়েছেন, সিংহের মতো মানসিকতার তুমি। তোমায় মিস করব”।

এদিন গোটা বিশ্বের ক্রিকেট মহল যেন বিরাট কোহলির এই সিদ্ধান্ত মেনে নিতে পারছে না। এসেছে মিশ্র প্রতিক্রিয়া। বিরাট কোহলির অবসরের সিদ্ধান্তে আবাগতাড়িত বার্তাই দিয়েছে প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা। টেস্ট থেকে অবসর নিলেও ওডিআই ক্রিকেটে অবশ্য নিজের খেলা চালিয়ে যাবেন বিরাট কোহলি।

spot_img

Related articles

বাণিজ্যিক গ্যাসে কেন্দ্রের কোপ, দেশ জুড়ে প্রভাব হোটেল থেকে শ্মশানে

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে ভারতের একটা বড় অংশের তেলের পাশাপাশি প্রাকৃতিক গ্যাসের সরবরাহ যে ব্যাপকভাবে প্রভাবিত, তা স্বীকার...

গোবরডাঙায় স্টেশনের পাশে আগুন, দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণ

মঙ্গলবার ভোরে আচমকাই আগুন লাগে উত্তর ২৪ পরগনার গোবরডাঙা স্টেশন সংলগ্ন বাজারে ১ নং প্ল্যাটফর্ম লাগোয়া একটি ছোট...

বাংলায় শান্তিপূর্ণ, ভয়মুক্ত নির্বাচন: পরিস্থিতি নির্বাচনের অনুকূল, প্রমাণ করলেন জ্ঞানেশ

বাংলায় নির্বাচনের আগে ও পরে ব্যাপক সন্ত্রাস। নজির বিহীন সন্ত্রাসের অভিযোগ তুলে বারাবর বিজেপির নেতা থেকে খোদ প্রধানমন্ত্রী...

সুপ্রিম কোর্টে এসআইআর মামলা: নতুন আবেদন নিয়ে সরব তৃণমূল

পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পর ফের একবার সুপ্রিম কোর্ট মঙ্গলবার উঠছে রাজ্যের এসআইআর মামলা। ২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার...