Saturday, April 4, 2026

ছিনতাই রুখতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু যুবকের 

Date:

Share post:

ছিনতাই রুখতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর থানার অন্তর্গত পানাকুয়া গ্রাম পঞ্চায়েতের ধাড়াপাড়া এলাকায়। মৃতের নাম গোবিন্দ পাঁজা (৩২)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে ব্যবসায়ী শঙ্কর ধাড়ার বাড়ি থেকে ছিনতাইয়ের সময় স্থানীয় কয়েকজন বাধা দিলে, মুখে মাস্ক পরা চারজন ছিনতাইবাজ গুলি চালায়। গুলিতে গুরুতর আহত হন গোবিন্দ পাঁজা। তড়িঘড়ি তাঁকে কলকাতায় নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ব্যবসায়ী শঙ্কর ধাড়া জানিয়েছেন, এক মাস আগেও তার দোকানে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে প্রায় ১২ লক্ষ টাকা লুট করেছিল দুষ্কৃতীরা। এবার তাঁর বাড়ি থেকে ছিনতাই হয়েছে প্রায় ৬ লক্ষ টাকা। ঘটনার প্রতিবাদ করতে গিয়েই প্রাণ হারালেন এক স্থানীয় যুবক।

এলাকাবাসীর অভিযোগ, ঘটনাস্থল থেকে মাত্র এক কিলোমিটার দূরেই রয়েছে নেপালগঞ্জ পুলিশ ফাঁড়ি। তা সত্ত্বেও দুষ্কৃতীদের এই দাপট প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। আতঙ্কে ব্যবসা ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন শঙ্কর ধাড়া।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত নজরদারির আশ্বাস দেওয়া হয়েছে। এই ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে পড়ল এলাকার নিরাপত্তা ব্যবস্থা।

আরও পড়ুন – SSC: চাকরি বাতিল মামলার রায় পুনর্বিবেচনার আবেদন কি শুনবেন না প্রধান বিচারপতি সঞ্জীব খান্না!

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...