Saturday, April 4, 2026

আন্টি ও মনে হয় আর নেই: আকুল হয়ে রিঙ্কুকে ফোন করেন প্রীতমের বান্ধবী

Date:

Share post:

যে ফোনটি পেয়ে উদভ্রান্তের মতো ছুটে গিয়েছিলেন সৃঞ্জয় দাশগুপ্তর মা রিঙ্কু মজুমদার, সেটি করেছিলেন তাঁর বান্ধবী। ফোনে তিনি জানান, “আন্টি শিগগিরি এসো। ও মনে হয় আর নেই।” মায়ের দ্বিতীয় বিবাহের পরে কিছুটা একা হয়ে গিয়েছিলেন সৃঞ্জয় ওরফে প্রীতম- জানিয়েছেন মা রিঙ্কু। তিনি বলেন, রাতে প্রীতমের বান্ধবী ছিলেন ওই ফ্ল্যাটে।

সূত্রের খবর, সোমবার রাতে পার্টি হয় প্রীতমের বাড়িতে। ছিলেন তাঁর দুই সহকর্মী, যাঁর মধ্যে একজন বান্ধবী। রিঙ্কু জানান, “ওর কয়েকজন অফিস কলিগ ছিল। দুজন ছিল। তার মধ্যে একজন ওর বান্ধবী। গিয়ে দেখলাম ও যেন গভীর ঘুমে আচ্ছন্ন। পাশের ফ্যাটের একজন ওর দেহ ম্যাসাজ করছিল যাতে জ্ঞান ফেরে। ওর ফ্ল্যাট থেকেই ফোন পেয়েছিলাম। বলল, আন্টি শিগগিরি এসো। ও মনে হয় আর নেই। ওই ফোন পেয়ে আমিই গাড়ি চালিয়ে ওর কাছে যাই। ওই গাড়িতেই ওকে নিয়ে গেলাম এক বেসরকারি হাসপাতালে।”

পরিবার সূত্রে খবর, এই বান্ধবীর সঙ্গেই কিছুদিনের মধ্যেই বিয়ের কথা ছিল প্রীতমের। দিলীপ-রিঙ্কুর বিয়ের সময়ও সেই খবর শোনা যায়। পড়শিরা জানাচ্ছেন, প্রিতমের বাড়িতে এসে থাকতেন তাঁর বান্ধবী। তাঁকে রান্না করে দিতেন। এদিন তিনিই রিঙ্কুকে ফোন করে ডেকে পাঠান।

কী হয়েছিল রিঙ্কুর পুত্রের? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে না কি জানা গিয়েছে, Acute hemaragic pancreatitis এর ফলেই প্রীতমের মৃত্যু হয়। এছাড়াও লিভার, হার্ট স্বাভাবিকের থেকে বড় ছিল। রক্তচাপে সমস্যা থাকলে এই ধরনের লক্ষণ দেখা যায়- দাবি চিকিৎসকদের।

আরও পড়ুন – রাজ্যের পরিবহনে নতুন দিশা! ১ কোটিরও বেশি যাত্রা সম্পূর্ণ ‘যাত্রী সাথী’র  

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...