Saturday, April 4, 2026

তিস্তা তোর্ষা এক্সপ্রেসের শৌচাগারেই সন্তান প্রসব বিহারের তরুণীর!

Date:

Share post:

গুয়াহাটি থেকে ট্রেনে বিহারে বাড়ি ফেরার পথে প্রসব বেদনা। বুধবার নিউ আলিপুরদুয়ার (New Alipurduwar) স্টেশনে দাঁড়িয়ে থাকা তিস্তা তোর্ষা এক্সপ্রেসের (Teesta Torsha Express) শৌচাগারে পুত্র সন্তানের জন্ম দিলেন বিহারের তরুণী। সুস্থ রয়েছেন মা ও নবজাতক। আপাতত ভর্তি আলিপুরদুয়ার রেলওয়ে হাসপাতালে।

বুধবার, দুপুর ১২ টায় নিউ আলিপুরদুয়ার স্টেশনে স্বামীর সঙ্গে ট্রেন থেকে নেমে পড়েন বিহারের ভাগলপুর জেলার বাসিন্দা সন্তানসম্ভবা নেহা দেবী। সঙ্গে তাঁর স্বামী রূপেশ মহালদারও ছিলেন। এরপর তিননম্বর প্ল্যাটফর্মে (Platform) দাঁড়িয়ে থাকা তিস্তাতোর্সা এক্সপ্রেসের (Teesta Torsha Express) S8 কামরায় উঠে শৌচাগারে যান নেহা। দুপুরে ১২.১০ মিনিট নাগাদ সেখানেই এক পুত্রসন্তানের জন্ম দেন। গুয়াহাটি থেকে আসা ট্রেন থেকে নামতেই তাঁর শারীরিক অবস্থা লক্ষ্য করেন প্লাটফর্মে কর্মরত লেডি হেড কনস্টেবল স্বপ্না দাস। তিনি দ্রুত সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে জরুরি চিকিৎসা সহায়তার ব্যবস্থা করার জন্য জানান। তবে, স্বাস্থ্য কর্মীরা পৌঁছানোর আগেই নেহা শিশুর জন্ম দেন। তিস্তাতোর্সা এক্সপ্রেসের মধ্যেই আলিপুরদুয়ারের শিশু সহায়তা ডেস্কের আরপিএফ-এর মহিলা কর্মীরা প্রাথমিক চিকিৎসা এবং সহায়তা দেন ওই মহিলাকে।
আরও খবরসাতদিন আগে মৃত বাঘিনী বার্ড-ফ্লু আক্রান্ত! বন্ধ একের পর এক চিড়িয়াখানা

পরে ঘটনাস্থলে পৌঁছন রেলওয়ে মেডিক্যাল অফিসার। প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করেন। মা ও নবজাতক উভয়কেই উন্নত চিকিৎসার জন্য আলিপুরদুয়ারের রেলওয়ে হাসপাতালে স্থানান্তর করা হয়। এই ঘটনার কারণে তিস্তাতোর্সা এক্সপ্রেস প্রায় দেড় ঘণ্টা দেরিতে শিয়ালদহের উদ্দেশ্যে রওনা হয়। আপাতত মা ও নবজাতক আলিপুরদুয়ার রেলওয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। দুজনেই সুস্থ আছে বলে রেল সূত্রে খবর।

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...