Friday, April 3, 2026

গরম দুধ ঢেলে নাবালককে খুনের চেষ্টার অভিযোগ! অবশেষে জালে বিজেপি নেতা

Date:

Share post:

গরম দুধ ঢেলে নাবালককে খুনের চেষ্টার পরে পালিয়ে থেকেও রেহাই মিলল না। ঘটনার ২৮ দিনের মাথায় ঝাড়খণ্ডের পাকুর এলাকার একটি হোটেল থেকে পলাতক বিজেপি (BJP) নেতা অমিত মাকড়কে গ্রেফতার করল দেওয়ানদিঘি থানার পুলিশ (Police)। গায়ে গরম দুধ ঢেলে নাবালককে খুনের চেষ্টার অভিযোগ ওঠে ওই বিজেপি নেতার বিরুদ্ধে।

নাবালকের পরিবার অভিযোগ, বর্ধমানের দেওয়ানদিঘির মালকিতা গ্রামের বাসিন্দা উমাশঙ্কর সাউয়ের কাছে কিছু টাকা পেতেন অমিত মাকড়। ১৯ এপ্রিল সেই টাকা আদায় করতে দলবল নিয়ে উমাশঙ্করের বাড়ি লাগোয়া দোকানে চড়াও হন বিজেপি নেতা। অভিযোগ, বাড়িতে উমাশঙ্কর নেই জানাতেই তাঁর নাবালক ছেলেকে কটূক্তি করতে শুরু করেন অমিত। নাবালক প্রতিবাদ করতেই তার গায়ে ফুটন্ত গরম দুধ ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ। গুরুতর দগ্ধ নাবালককে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়। সেইদিনই ঘটনার অপর অভিযুক্ত মৌসম হাজরাকে পুলিশ (Police) গ্রেফতার করলেও পালিয়ে যান অমিত।

দেওয়ানদিঘির তৃণমূল (TMC) নেতৃত্বের অভিযোগ, ওই বিজেপি নেতা তাদের জেলা অফিসেই লুকিয়ে আছেন। বিজেপির জেলা অফিসে অমিত মাকড়ের মোটরবাইককেও দেখা যায় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে দেওয়ানদিঘী তৃণমূল প্রতিবাদ সভাও করে। অবশেষে শুক্রবার রাতে ঝাড়খণ্ডের পাকুড় থেকে তাঁকে গ্রেফতার করে দেওয়ানদিঘি থানার পুলিশ।

Related articles

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...