Friday, April 3, 2026

মেসি বনাম ইয়ামালের পায়ে পায়ে লড়াই দেখার সুযোগ ফুটবল বিশ্বের

Date:

Share post:

প্রত্যাশার পারদ ঊর্ধ্বমুখী। এতদিন ধরে যে জল্পনা চলছিল অবশেষে তাকে সিলমোহর পড়লো।ফিনালিসিমা (Finalissima) হবে, অর্থাৎ লিওনেল মেসি বনাম লামিনে ইয়ামালের (Lionel Messi vs Lamine Yamal) মুখোমুখি লড়াই দেখার সাক্ষী হবে ফুটবল বিশ্ব। দুজনেই বার্সেলোনার হয়ে খেলেছেন। একজন কিংবদন্তি, অপরজন বার্সার ভবিষ্যৎ। একদিকে ক্যারিয়ারের সায়াহ্নে মেসি, তবু তাঁর পায়ের জাদু অপ্রতিরোধ্য। অন্যদিকে স্প্যানিশ ত্রিমুকুট জিতে আগুন ফর্মে তরুণ তুর্কি ইয়ামাল। শোনা যাচ্ছে, ২০২৬-র মার্চের শেষ সপ্তাহে হতে পারে ফিনালিসিমা। অর্থাৎ গুরু-শিষ্য লড়াই দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও এক বছর।

মেসি আর ইয়ামালের কখনও একসঙ্গে খেলা হয়নি। বিশ্বকাপ জয়ের পর এবার কোপা আমেরিকাও জিতে নিয়েছেন লিওনেল। আর অন্যদিকে লামিনে ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সে জিতেছেন ইউরো।বার্সেলোনা ফুটবল ক্লাবের সঙ্গে দুজনের নাম জড়ালেও ২০২৩-এ যখন স্পেনের কিশোরের গায়ে বার্সেলোনার জার্সি ওঠে, ততদিনে মেসি স্পেনের ক্লাবের সঙ্গ ছেড়েছেন। তাই গুরু (মেসি) – শিষ্যকে (ইয়ামাল) একসঙ্গে খেলতে দেখার চাহিদা ক্রমাগত তীব্র হচ্ছিল। সম্প্রতি প্যারাগুয়েতে আয়োজিত আলোচনাসভায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।উপস্থিত ছিলেন ইউরোপ ও দক্ষিণ আমেরিকার ফুটবল কর্মকর্তারা। উয়েফার স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে ফিনালিসিমা হবে। কোথায় কী ভাবে সেটা করা সম্ভব আপাতত সেই ব্যবস্থাপনা নিয়ে ব্যস্ত ফুটবল কর্তারা।

 

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...