Wednesday, April 1, 2026

টিটাগড়ের বহুতলের ফাঁকা ঘরে বিস্ফোরণ! ঘটনাস্থলে পুলিশ

Date:

Share post:

ফাঁকা বহুতলের ঘরে বিস্ফোরণে চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগণার টিটাগড়ে। বিস্ফোরণে ঘরের দেওয়ালের অংশ ভেঙে পাশের বাড়ির চালে গিয়ে পড়ে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় টিটাগড় পুলিশ (Titagarh Police)। প্রায় ৫০ পরিবারের বাস যে বহুতলে, সেখানে ভোর বেলা এই ঘটনায় স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়ায়। তবে কী থেকে বিস্ফোরণ, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ডাকা হয়েছে বম্ব স্কোয়াডকেও (bomb squad)।

টিটাগড়ের (Titagarh) ৪ নম্বর ওয়ার্ডের একটি বহুতল জোরালো বিস্ফোরণের (blast) শব্দে কেঁপে ওঠে সোমবার ভোরে। বহুতলের পাঁচতলার উপরে শেষ ঘরে বিস্ফোরণ হয়, জানান বাসিন্দারা। ওই বহুতলে অন্তত ৪০ থেকে ৫০ পরিবার বাস করে বলে জানা যায়। বিস্ফোরণের জেরে দেওয়ালের একটি অংশ ভেঙে পড়ে। সেই ভাঙা অংশ পাশের বাড়িতে গিয়ে পড়ে।

ঘটনার পরই পৌঁছায় টিটাগড় পুলিশ। বহুতল ফাঁকা করে শুরু হয় তল্লাশি। বাসিন্দারা জানিয়েছেন, ওই ঘরটিতে দীর্ঘদিন কেউ থাকত না। রবিবারই দুর্গাপুরের (Durgapur) লাউদোহায় একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই বাড়িটিও দীর্ঘ কয়েক বছর পরিত্যক্ত ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। ফের টিটাগড়েও একটি বাসিন্দাহীন ঘরে বিস্ফোরণের ঘটনা। প্রাথমিকভাবে ওই ফ্ল্যাটের মালিকের খোঁজ চালাচ্ছে পুলিশ। এই বহুতলেই ৪ নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলরেরও ফ্ল্যাট রয়েছে।

কীভাবে এই বিস্ফোরণ হল, তা নিয়ে ধন্দে পুলিশ। ঘরে বিস্ফোরক মজুত ছিল কি না, তা নিয়েও উঠেছে প্রশ্ন। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে দেওয়াল ভেঙে পাশের বাড়িতে পড়ে। তবে পাশের বাড়ির টালি ভেঙে গেলেও কেউ হতাহত হওয়ার ঘটনা ঘটেনি পাশের বাড়িটি খালি থাকায়। বিস্ফোরণের তদন্তে ডাকা হয়েছে বম্ব স্কোয়াডকে।

Related articles

ভোটমুখী বাংলায় বালিগঞ্জসহ কলকাতার ১০ জায়গায় ED তল্লাশি!

বুধবার সকাল থেকেই কলকাতায় ED অভিযান। রাজ্যে বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি, তার মধ্যেই ফের কেন্দ্রীয়...

বাড়তে চলেছে ৯০০ অত্যাবশ্যকীয়- জীবনদায়ী ওষুধের দাম!

ফের কপালে ভাঁজ সাধারণ মানুষের। বাড়তে চলেছে নিত্যপ্রয়োজনীয়, অত্যাবশ্যকীয়, জরুরি ও জীবনদায়ী ওষুধের দাম। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি...

একধাক্কায় ১২ টাকা ২৮ পয়সা দাম বাড়ল অটোর গ্যাসের, ভাড়া বৃদ্ধির পথে চালকরা! 

এলপিজি সিলিন্ডারের পর এবার দেশজুড়ে অটোর গ্যাসের দাম বাড়ল। মার্চ মাসে তিনবার দাম বৃদ্ধির পর এপ্রিলের প্রথম দিনেই...

রাহুলের মৃত্যুতে ক্ষতিপূরণের দাবি নিয়ে প্রসেনজিতের বাড়িতে মিটিং, হাজির প্রিয়াঙ্কাও 

জনপ্রিয় ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে তালসারীর সমুদ্র সৈকতে মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay)। দুর্ঘটনার সঠিক...