Monday, April 6, 2026

আগামী ২৪ মে ইংল্যান্ড সফরের জন্য হতে পারে ভারতীয় দল নির্বাচন

Date:

Share post:

আগামী ২৪ মে হতে পারে ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দল(Indian Test Team) ঘোষণা। সেইদিনই নতুন অধনিয়াকের নামও ঘোষণা করে দিতে চলেছে বিসিসিআই(BCCI)। মে মাসের শেষ সপ্তাহেই ইংল্যান্ড সফরের(England Series) জন্য ভারতীয় দল ঘোষণার ইঙ্গিতটা পাওয়া গিয়েছিল। শেষপর্যন্ত সেটাই হচ্ছে। সবকিছু ঠিকঠাক চললে আগামী ২৪ মে হতে পারে ইংল্যান্ড সিরিজের জন্য দল নির্বাচন(Indian Test Team)। এই মুহূর্তে ভারতীয় দলের অধিনায়ক কে হবেন সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

রোহিত শর্মা(Rohit Sharma) অবসর নেওয়ার পর থেকেই ভারতীয় দলের টেস্ট অধিনায়ক কে হবেন তা নিয়ে নানান জল্পনা শুরু হয়ে গিয়েছে। সেখানেই দুটো নাম সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে। শোনাযাচ্ছে শুভমন গিল(Shubman Gill) এবং জসপ্রীত বুমরাহকে(Jasprit Bumrah) নিয়েই প্রধান আলোচনা চলছে ভারতীয় ক্রিকেট মহলে। তবে শোনা যাচ্ছে শেষ মুহূর্তে নাকি জসপ্রীত বুমরাহ অধিনায়কের দৌড় থেকে নিজের নাম সরিয়ে নিয়েছে। সূত্রের খবর অনুযায়ী তিনি নাকি ইংল্যান্ডের বিরুদ্ধে গোটা পাঁচ ম্যাচের টেস্ট সিরিজও পুরোপুরি নাও খেলতে পারেন। কার্যত খানিকটা হলেও হয়ত শুভমন গিলই এগিয়ে থাকছে।

যদিও শেষপর্যন্ত বোর্ডের(BCCI) তরফে কোনওরকম চমক দেওয়া হয় কিনা সেটা নিয়েই চলছে নানান হিসাব নিকাশ। বিরাট কোহলি ও রোহিত শর্মা সরে যাওয়ার পর থেকেই ভারতীয় দলে যে একটা শূন্যতা তৈরি হয়েছে তা বলাই যায়। বিশেষ করে রোহিতের জায়গায় অধিনায়ক কে হবেন এবং বিরাটের জায়গায় কাকে খেলানো হবে। এই নিয়ে সিদ্ধান্তের জন্যই বারবার দল নির্বাচনের তারিখ পিছিয়ে গিয়েছে। এবার শোনাযাচ্ছে শেষপর্যন্ত আগামী ২৪ মে হতে পারে ভারতীয় দল নির্বাচন।

আগামী শনিবার দুপুরের দিকেই একটা সাংবাদিক সম্মেলন করতে পারে বিসিসিআই। সেখান থেকেই নতুন অধিনায়ক সহ টেস্ট সিরিজের জন্য ভারতীয় দলও ঘোষণা হতে যেতে চলেছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...