Saturday, April 4, 2026

সামিকে ছাড়াই ইংল্যান্ড সফরের দল ঘোষণার পরিকল্পনা

Date:

Share post:

ইংল্যান্ডের(England) বিরুদ্ধে টেস্ট সিরিজে বিরাট(Virat Kohli), রোহিত(Rohit Sharma) নেই। এবার শোনা যাচ্ছে মহম্মদ সামিকেও(Mohammed Shami) নাকি বাদ দিতে চলেছেন নির্বাচকরা। কারণ হল তাঁর ফিটনেস এবং দীর্ঘ সময় বল না করতে পারা। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। খুব সম্ভবত আগামী ২৪ মে ভারতীয় দল ঘোষণা হতে চলেছে। সেই দলেই মহম্মদ সামিকে(Mohammed Shami) দেখতে না পাওয়া গেলে যে সেটা খুব একটা অবাক হওয়ার মতো হবে না তা বলাই যায়।

ইংল্যান্ডের(England) বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। এই দীর্ঘ সফরের কথা মাথায় রেখে সেভাবেই দল নির্বাচন করতে চাইছেন ভারতীয় দলের নির্বাচকরা। সেখানেই তাদের পরিকল্পনায় নাকি মহম্মদ সামি নেই। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থা অনুযায়ী মহম্মদ সামির(Mohammed Shami) এই মুহূর্তে নাকি এক টানা ১০ ওভার বোলিং করার মতো পরিস্থিতি নেই। আর টেস্টের মঞ্চে টিম ম্যানেজমেন্ট এমন কাউকে চাইছেন যে অনেকটাই বেশি সময় ধরে বোলিং করতে পারবে। এবার শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

এই মুহূর্তে আইপিএলে(IPL) খেলছেন মহম্মদ সামি। সেখানে চার ওভার করে বোলিং করছেন। কিন্তু নির্বাচকদের একাংশের মতে তিনি নাকি এখনও পর্যন্ত একটানা ১০ ওভার বোলিং করার মতো জায়গায় নেই। এবার ভারতীয় দল নামবে ইংল্যান্ডের বিরুদ্ধে, তাদের ঘরের মাঠে। সেখানে স্বভাবতই যে অনেকটী দীর্ঘ স্পেল করতে হবে তা বলার অপেক্ষা রাখে না। সেখানে মহম্মদ সামি মানানসয়ি হতে পারছেন না বলেই মনে করছেন অনেকে। এই কারণেই নাকি সামিকে ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দলে না রাখার পরিকল্পনাই রয়েছে।

এমনটা শোনার পর থেকেই অনেক গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। তবে ভারতীয় দলের পেসার হিসাবে বুমরার পাশে কাদের দেখা যাবে। মহম্মদ সিরাজ হয়ত থাকছেন। কিন্তু তৃতীয় পেসার হিসাবে কাকে রাখা হবে সেটা নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা।

Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...