Wednesday, April 1, 2026

ছত্তিশগড়ের পরে ঝাড়খণ্ড: নিকেশ আরও দুই শীর্ষ মাও নেতা

Date:

Share post:

ঝাড়খণ্ডের লাতেহার এলাকায় মাওবাদী সংগঠন জেজেএমপি (JJMP) অত্যন্ত সক্রিয় ছিল। ছত্তিশগড়ের পাশাপাশি ঝাড়খণ্ডেও (Jharkhand) যৌথ বাহিনী একাধিকবার মাও-বিরোধী অভিযান চালিয়েছে। এবার ঝাড়খণ্ড পুলিশেরই হাতে নিহত জেজেএমপি-র সুপ্রিমো পাপ্পু লোহরা ও তার এক গুরুত্বপূর্ণ সঙ্গী।

শুক্রবার রাতে জেজেএমপি সদস্যদের লাতেহার এলাকায় থাকার খবর পায় লাতেহার পুলিশ। লাতেহারের সলৈয়া জঙ্গল এলাকায় সশস্ত্র অবস্থায় থাকা জেজেএমপি সুপ্রিমো পাপ্পুর থাকার খবর পেয়েই এলাকা চারপাশ থেকে ঘেরার কাজ শুরু করে পুলিশ। শুরু হয় মাওবাদীদের সন্ধানে তল্লাশি। সেই সময়ই পাল্টা পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে মাওবাদীরা (Maoist)।

গুলির লড়াই শেষে পুলিশ এলাকায় তল্লাশি চালিয়ে উদ্ধার করে নিহত মাওবাদীদের (Maoist) দেহ। সেখানেই উদ্ধার হয় পাপ্পু লোহরার দেহ। তার মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা। সেই সঙ্গে মৃত্যু হয়েছে পাপ্পুর সঙ্গী প্রভাতেরও। তার মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা।

Related articles

রাহুলের মৃত্যুতে ক্ষতিপূরণের দাবি নিয়ে প্রসেনজিতের বাড়িতে মিটিং, হাজির প্রিয়াঙ্কাও 

জনপ্রিয় ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে তালসারীর সমুদ্র সৈকতে মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay)। দুর্ঘটনার সঠিক...

আজ দক্ষিণে মমতা, উত্তরের তিন জেলায় নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার নির্বাচনী মাসের প্রথম দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দক্ষিণবঙ্গের নানুর, বড়ঞা ও নবগ্রামে তিনটি জনসভা করবেন।...

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...