Wednesday, April 1, 2026

ইংল্যান্ড সফরে দল থেকে বাদ, এবার কি অবসরের পথে শামি! 

Date:

Share post:

রোহিত- বিরাটকে ছাড়া ইংল্যান্ড সফরে যাচ্ছে ভারতীর ক্রিকেট দল (Indian Test Cricket Team)। টেস্ট টিম ঘোষণা হতেই দেখা গেল সম্পূর্ণ স্কোয়াডে ব্রাত্য মহম্মদ শামি (Mohammed Shami)। ইংল্যান্ডের দ্রুত গতির পিচে প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশদীপরা জায়গা পেলেও নাম নেই বাংলার পেসারের। রো-কো (Rohit Sharma and Virat Kohli) জুটি তো আগেই সরেছে, তারও আগে রবিচন্দ্রন অশ্বিন। একে একে সিনিয়রদের সরে যেতে হয়েছে বা হচ্ছে। এবার কি তবে সেই তালিকায় নাম জুড়তে চলেছে শামির। নির্বাচকদের ভাবনা চিন্তা দেখে সেরকমই জল্পনা বাড়ছে ক্রিকেট মহলে।

ইংল্যান্ড সফরে দল থেকে শামির বাদ পড়ার পর একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে, দীর্ঘ চোটের রেকর্ড, ফর্মহীন ধারাবাহিক ব্যর্থতা আর বয়সের কারণেই কি তাকে নিয়ে ভাবতে রাজি নন বোর্ডের সদস্যরা? ২০২৩ সালে ওয়ান ডে বিশ্বকাপে চোট পেয়েছিলেন শামি। গোড়ালির চোট বাংলার পেসারকে মাঠের বাইরে ছিটকে দেয় অনেকদিনের জন্য। অস্ত্রোপচার, বারবার রিহ্যাব করার পর আবার ক্রিকেটে ফিরেছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুব একটা খারাপ পারফরম্যান্স করেননি। কিন্তু আইপিএলে তার ফর্মে খুশি নন নির্বাচকরা। শুধু তাই নয়, দিনে ১০ ওভার বল করার মতো জায়গায় আছেন কিনা বাংলার পেসার, তাও জানা নেই। শামি (Mohammed Shami) আশা করেছিলেন, ইংল্যান্ডের মাটিতে বুমরার সঙ্গে অন্য প্রান্ত থেকে লাল বলের দৌড় শুরু করবেন তিনি। কিন্তু টিম ঘোষণা হওয়ার পর হতাশ হতে হয়েছে। নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর (Ajit Agarkar) জানিয়েছেন টানা ৫ টেস্ট খেলার মতো অবস্থায় শামি নেই। এই কারণে দলে রাখা হয়নি তাঁকে। এরপরই কানাঘুষো শুরু, সত্যিই কি তবে এবার অবসরের চিন্তাভাবনা করছেন বাংলার পেসার? উত্তর মেলেন।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...