Tuesday, March 31, 2026

স্বাস্থ্য ভবনে IED বিস্ফোরণের হুমকি মেল! ভুয়ো আইডি, প্রাথমিক তদন্তে অনুমান

Date:

Share post:

এয়ারপোর্ট, স্কুলের পরে এবার স্বাস্থ্য ভবনে (Swastha Bhavan) IED বিস্ফোরণের হুমকি। বিস্ফোরণের এই হুমকি ইমেল এসেছে ডেপুটি ডিরেক্টর হেলথ সার্ভিসের কাছে। মেলের খবর পেতেই রীতিমতো তৎপর বিধাননগর থানার পুলিশ। আরডিএক্স-আইইডি বিস্ফোরণের হুমকি স্বাস্থ্য ভবনে স্বাস্থ্যকর্তার ইমেইল একাউন্টে এসেছিল এবং সেই মেলে চারটি আইইডি বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে। স্বাস্থ্য ভবনের তরফে বিধাননগর পুলিশের (Bidhannagar Police) সঙ্গে যোগাযোগ করা হয়। তবে, তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে একটি ভুয়ো মেল আইডি থেকে ওই মেলটি করা হয়েছিল।

সূত্রের খবর, ৪টি আইইডি IED বিস্ফোরণের হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়। নিমেষের মধ্যেই স্বাস্থ্য ভবন (Swastha Bhavan) চত্বর জুড়ে তল্লাশি শুরু করে বিধাননগর পুলিশ। পুলিশ কুকুর ও বম্ব স্কোয়াড গোটা এলাকায় তল্লাশি শুরু করে। স্বাস্থ্য ভবন চত্বর তল্লাশি হয়। যদিও সেই তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে একটি ভুয়ো মেল আইডি থেকে ওই মেলটি করা হয়েছিল। কোথা থেকে ওই মেল এসেছিল তা জানতে সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
আরও খবররাজ্যে করোনা আক্রান্ত বাড়ার হার সামান্য, ভয়ের কারণ নেই: দাবি প্রশাসনের

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এটি ভুয়ো ইমেল। পুলিশকে হেনস্থা করার জন্য এই মেল পাঠানো হয়েছে। তবে সরকারি প্রতিষ্ঠানে হামলার হুমকির বিষয়টিকে একেবারেই হালকা করে দেখছে না পুলিশ। পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘাতের পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে সাইবার হামলার চেষ্টা চলছে। পাক হ্যাকাররা কিছু ভারতীয় সংস্থার মেল আইডি হ্যাক করেও ফেলেছিল। এই হুমকি মেলের নেপথ্যে কোনরকম পাক-যোগ রয়েছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে। যদিও এখনও পর্যন্ত কে বা কারা এই মেল পাঠিয়েছে সেই সম্পর্কে কোন নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

 

Related articles

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...

বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা

দীর্ঘ কয়েক বছর ধরে পুর কর বাকি। সম্পত্তি কর দেড় কোটি টাকাতে পৌঁছেছে। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার...

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

IPL: “টিমের কথায় পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে...