Saturday, June 20, 2026

গুজরাটে মোদির রোড-শো: স্থান পেল কর্নেল সোফিয়া কুরেশির পরিবার

Date:

Share post:

বিজেপি নেতারা একের পর এক দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মহিলা সেনাকর্তা সোফিয়া কুরেশিকে (Colonel Sofiya Qureshi) নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। কিন্তু তাতেও নিজেদের কর্তব্যে অবিচল ভারতীয় সেনার কর্নেল ও তাঁর পরিবার। গুজরাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সফরে কখনই তাঁদের প্রতি তিক্ত ভাসনে বিরূপ প্রতিক্রিয়া দেখালেন না সোফিয়া কুরেশির পরিবার। উপরন্তু নিজেরা দাঁড়িয়ে থেকে প্রধানমন্ত্রীর রোড-শো (road show) থেকে পুষ্পবৃষ্টি করলেন।

গুজরাটের উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধনে সোমবার নরেন্দ্র মোদি ঘটা করে রোড-শো আয়োজন করেন ভদোদরা (Vadodara) শহরে। অপারেশন সিন্দুর পরবর্তীতে গুজরাটের এই শহর অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, কারণ এখানে বাড়ি ভারতীয় সেনাকে নেতৃত্ব দেওয়া কর্নেল সোফিয়া কুরেশির বাড়ি। ফলে প্রধানমন্ত্রীর নিজের রাজ্যের সফরে প্রথমেই বেছে নেওয়া হয় এই শহরকে।

সেখানেই রোড-শো (road show) চলাকালীন উপস্থিত ছিলেন সোফিয়া কুরেশির (Colonel Sofiya Qureshi) পরিবার। কর্নেলের বাবা তাজ মহম্মদ কুরেশি, মা হালিমা কুরেশি, জমজ বোন সাইনা সুনসারা (Shayna Sunsara) ও ভাই সঞ্জয় কুরেশি উপস্থিত থেকে মোদির রোড-শোয়ের শোভা বাড়িয়ে তোলেন। প্রধানমন্ত্রীর গুজরাট সফরের অংশ হতে পেরে খুশির বার্তা দেন পরিবারের সদস্যরাও।

কর্নেলের বোন সুনসারা (Shayna Sunsara) জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা খুবই গর্ব ও আনন্দের ব্যাপার। এটা একটা বিশেষ মুহূর্ত যা সবাই প্রত্যক্ষ করার সুযোগ পায় না। যখন প্রধানমন্ত্রী চলে গেলেন তখন সমগ্র জনতা জাতীয়তাবাদী স্লোগানে ভরিয়ে তুলল গোটা এলাকা, যা দেশের প্রতি তাঁদের বাস্তবিক ভালবাসা ও গর্বের প্রমাণ।

ভারতকে গর্ব এনে দেওয়া সোফিয়ার বাবা তাজ মহম্মদ জানান, এটা খুবই আনন্দের যে প্রধানমন্ত্রী আমাদের চিনতে পেরেছেন এবং সম্ভাষণ করেছেন। দিদি সোফিয়াকে দেশের কাজ করতে দেওয়ার জন্য ধন্যবাদ জানান সোফিয়ার ভাই সঞ্জয় কুরেশি।

Related articles

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...