Tuesday, June 23, 2026

বাইকে ধাক্কা অ্যাপ ক্যাবের! শহরে মৃত্যু বাইক চালকের

Date:

Share post:

অ্যাপ ক্যাবের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক বাইক চালকের। সোমবার ভোরবেলায় দুর্ঘটনাটি ঘটে একেবারে মধ্য কলকাতার টি বোর্ড (Tea Board) এলাকায়। আহক বাইক চালককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত অ্যাপ ক্যাব (app cab) চালককে গ্রেফতার করা হয়েছে।

সোমবার ভোরে হাওড়ার দিক থেকে কলকাতায় আসছিল একটি বাইক। টি বোর্ডের (Tea Board) মোড়ে বাইকটির পিছনে থাকা একটি অ্যাপ ক্যাব (app cab) আচমকা নিয়ন্ত্রণ হারায়। সেটি সজোরে গিয়ে ধাক্কা মারে বাইকের পিছনে। বাইক থেকে ছিটকে পড়েন ওই বাইক চালক।

ঘটনাস্থলে উপস্থিত ট্রাফিক পুলিশ কর্মীরা দ্রুত বাইক চালককে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) নিয়ে যান। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। কীভাবে নিয়ন্ত্রণ হারালো গাড়িটি, গাড়ির চালককে আটক করে তার তদন্তে কলকাতা পুলিশ।

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...