Saturday, June 20, 2026

আদিবাসী মহিলার যৌনাঙ্গে রড! ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশে গণধর্ষণে মৃত্যু দুই সন্তানের মায়ের

Date:

Share post:

গণধর্ষণের পৈশাচিক ঘটনা মনে করালো দিল্লির অভয়াকে। আদিবাসী মহিলাকে গণধর্ষণ করার পর যৌনাঙ্গে রড, লাঠি ঢুকিয়ে অত্যাচারের ঘটনা মধ্যপ্রদেশের (Madhyapradesh) খান্ডোয়া জেলায়। যে নারী নিরাপত্তা নিয়ে বিজেপি নেতারা গর্ব করেন, সেই ডবল ইঞ্জিন রাজ্যে নারী কিভাবে লালসার শিকার তার উদাহরণ তুলে ধরল মধ্যপ্রদেশের আদিবাসী (tribal) মহিলার গণধর্ষণ (gang rape) ও মৃত্যুর ঘটনা। সেই সঙ্গে আইন শৃঙ্খলার জঙ্গলরাজের ছবিও স্পষ্ট এই ঘটনায়।

মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার খালুয়া গ্রামের এক মহিলা শুক্রবার রাতে স্থানীয় একটি বিয়ে বাড়িতে অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠান শেষে আদিবাসী কুরকু সম্প্রদায়ের ওই মহিলা রাতের অন্ধকারে অন্য এক অতিথিকে এগিয়ে দিতে মাঠের দিকে যান। সারারাত তিনি বাড়ি না ফেরায় পরিবারের অন্যান্যরা ভাবেন তিনি ওই আত্মীয়ার বাড়িতে থেকে গিয়েছেন।

শনিবার সকালে বাড়ির কাছে মানুষের গোঙানির শব্দ পেয়ে নির্যাতিতা মহিলার মেয়ে বাইরে বেরিয়ে আসে। সে মাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। নির্যাতিতা (gang rape victim) অজ্ঞান হওয়ার আগে জানান, তাঁর সঙ্গে গুরুতর কিছু হয়েছে। তার জন্য দায়ী সুনীল ও হরি নামে দুই প্রতিবেশী। এরপরই তিনি সংজ্ঞা হারান।

শনিবার দুপুরে ঘরেই তাঁর মৃত্যু হয়। পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে তাঁর আঘাতের অবস্থা বুঝতে পারেনি। পরে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠালে দেখা যায় তাঁর যৌনাঙ্গ ছিড়ে গিয়েছে। আঘাত এতটাই গুরুতর যে ভিতর থেকে শরীরের অংশ বেরিয়ে এসেছিল। প্রবল রক্তক্ষরণেই তাঁর মৃত্যু হয় বলে চিকিৎসকদের অনুমান।

এই ঘটনায় হরি পালভি এবং সুনীল কুরকু নামে দুই ব্যক্তির নামে অভিযোগ দায়ের হয়। পরে পুলিশ তাদের গ্রেফতার করে। কিন্তু দুই সন্তানের মা আদিবাসী মহিলার (tribal woman) নিরাপত্তা নিয়ে এই ঘটনার পরে প্রশ্ন তুলেছেন স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেসের দাবি, এই ঘটনা আদিম যুগের ‘জঙ্গল রাজ’কেও ছাপিয়ে গিয়েছে। আইন শৃঙ্খলার ভয় যেখানে থাকে না সেখানেই এমন পৈশাচিক ঘটনা মহিলাদের সঙ্গে ঘটতে পারে, দাবি বিরোধীদের।

Related articles

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...