Sunday, April 5, 2026

কেরলের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের 

Date:

Share post:

আগামী ১৯ জুন দেশের চারটি রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। পশ্চিমবঙ্গ ছাড়াও কেরলের নীলাম্বুর কেন্দ্রে উপ-নির্বাচন রয়েছে। এবার কেরলেও লড়বে তৃণমূল কংগ্রেস। রবিবার তৃণমূলের তরফে এই কেন্দ্রের উপ-নির্বাচনের প্রার্থী ঘোষণা করা হল। প্রাক্তন নির্দল বিধায়ক পিভি আনবরকে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই আনবর দলীয় প্রতীক পেয়েছেন। এবার তাঁকে প্রার্থী করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়রা।

প্রসঙ্গত, আনবর কেরলে তৃণমূল কংগ্রেস আহ্বায়ক পদে আছেন। তিনি পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করতে বিধানসভা সচিবালয় থেকে আগেই শংসাপত্র পেয়েছেন। আগামী সোমবার তিনি মনোনয়নপত্র জমা দিতে পারেন খবর।

রবিবার তৃণমূল কংগ্রেসের জাতীয় নেতৃত্বের একটি দল কেরলে পৌঁছায়। ছিলেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। এদিন পিভি আনবরের বাসভবনে তৃণমূল নেতৃত্বের বৈঠক হয়। তারপর তাঁকে প্রার্থী হিসেবে ঘোষণা করে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন – পান্তাভাতে রাজি! ‘একদিনের জামাই’ হতে চেয়ে রাস্তায় তিন বন্ধু

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...