Saturday, June 13, 2026

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে রেড রোডে ইদের নামাজের অনিশ্চয়তা কাটল

Date:

Share post:

প্রতিবছরের মতো এবারও ৭ বা ৮ জুন, ইদ-উল-জোহা উপলক্ষে কলকাতার রেড রোডে (Red Road) অনুষ্ঠিত হবে ইদের প্রধান নামাজ। সাময়িক অনিশ্চয়তা তৈরি হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরাসরি হস্তক্ষেপে সমস্যা মিটে গিয়েছে বলে জানালেন খিলাফৎ কমিটির সভাপতি তথা রাজ্যের মন্ত্রী জাভেদ আহমেদ খান।

মন্ত্রী জানান, এবারে সেনার তরফে প্রথমে রেড রোডে (Red Road) জমায়েতের অনুমতি প্রত্যাহার করা হয়েছিল, যার ফলে ইদের প্রধান জমায়েত নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। সেনার এক পদস্থ কর্তা আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে খিলাফৎ কমিটিকে সেই সিদ্ধান্ত জানিয়েছিলেন।

পরিস্থিতির গুরুত্ব বুঝে রবিবার ৮, জাকারিয়া স্ট্রিটে খিলাফৎ কমিটির কার্যালয়ে ডাকা হয় জরুরি বৈঠক।জাভেদ আহমেদ খান ছাড়াও ছিলেন সাধারণ সম্পাদক নাসির আহমেদ, মুহাম্মদ খলিল, ইরফান আলি তাজ, ইসহাক মল্লিক, মোমতাজ খান প্রমুখ। সেখান থেকেই রাজ্য প্রশাসন ও সেনা কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়।

জাভেদ খান জানান, মুখ্যমন্ত্রী বিষয়টি জানতে পেরে নিজে উদ্যোগ নেন এবং সেনা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। তাঁর হস্তক্ষেপেই সমস্ত জট কাটে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সকাল সাড়ে আটটায় রেড রোডেই ইদের নামাজ হবে বলে জানান তিনি।
আরও খবরফের সেরা দেবদত্তা: মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকে পরে JEE অ্যাডভান্সড-এ মেয়েদের মধ্যে প্রথম

রাজ্যের বৃহত্তম ইদের জমায়েত ঘিরে কোনও অনিশ্চয়তা না থাকায় ধর্মপ্রাণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

Related articles

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...

নৈহাটি জুটমিলে তালা: শ্রমিক সমস্য়ায় ময়দানে বিজেপির শ্রমিক সংগঠন!

একদিকে রাজ্যে নতুন শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Suvendu Adhikari)।...