Sunday, April 5, 2026

ফাইনালে পৌঁছনোর পরই বিশেষ বার্তা শ্রেয়সের

Date:

Share post:

নতুন এক রেকর্ডের সামনে রয়েছেন শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)। পঞ্জাব কিংসকে(PBKS) আইপিএল(IPL) চ্যাম্পিয়ন করতে পারলে এক বিরল রেকর্ড গড়বেন তিনি। সেই লক্ষ্যেই এখন এগিয়ে চলেছেন পঞ্জাব কিংসের অধিনায়ক। মুম্বই ইন্ডিয়ান্সের(MI) বিরুদ্ধে অধিনায়কের মতো ইনিংস। তাঁর হাত ধরেই কার্যত ফাইনালে জায়গা পাকা করে নিয়েছে পঞ্জাব কিংস। কিন্তু কাজ এখনও শেষ হয়নিই বলছেন শ্রেয়স আইয়ার।

গতবার কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন। এবার সেই লক্ষ্যেই পঞ্জাব কিংসকে চ্যাম্পিয়ন করতে চান শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)। তিনিই প্রথম অধিনায়ক হিসাবে পরপর দুই মরসুমে আলাদা দুটো দলকে চ্যাম্পিয়ন করার রেকর্ড গড়বেন। শ্রেয়স আইয়ার কিন্তু এখন থেকেই মোটিভেটেড।

মুম্বই ইন্ডিয়ান্সকে হারানোর পরই সেই কারণে সাফ বার্তা দিয়েছেন শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)। এখনও যে তাঁর কাজ শেষ হয়নি সেই কথাই বলে দিয়েছেন পঞ্জাব কিংস অধিনায়ক। শ্রেয়স আইয়ার জানিয়েছেন, “কাজ এখনও অর্ধেকটা বাকি রয়েছে। আপাতত এই মুহূর্তগুলো উপভোগ করছি। কিন্তু এরপরই সবচেয়ে বড় ম্যাচ, সেদিকেই নজর রয়েছে”।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরাট রানের বিরুদ্ধে পঞ্জাব কিংস যখন একের পর এক উইকেট খুইয়ে চাপে পড়ে গিয়েছে। সেই সময় দলের হাল ধরেছিলেন শ্রেয়স আইয়ার। কার্যত একা হাতেই দলকে টেনে নিয়ে যান। সময় যতক এগোয় ততই ভয়ঙ্কর হয়ে ওঠেন শ্রেয়স আইয়ার। ৮৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন শ্রয়েস। এক ওভার বাকি থাকতেই সেই ম্যাচ জিতে নিয়েছিল পঞ্জাব কিংস।

Related articles

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...