Monday, April 6, 2026

আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানে শঙ্কর মহাদেবান

Date:

Share post:

আইপিএলের(IPL) সমাপ্তি অনুষ্ঠানে সেমাবাহীনির বীরত্বকে বিশেষ সম্মান জানানোর কথা আগেই জানিয়েছিল বিসিসিআই(BCCI)। এবার সেখানেই বিশেষ আকর্ষণ শঙ্কর মহাদেবান(Shankar Mahadevan)। এতে যে আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানের মাত্রা আরও বাড়বে তা বলাই যায়। শোনা যাচ্ছে তাঁর গানে গানেই নাকি সেনাবাহিনীকে বিশেষ সম্মান জানাবে বিসিসিআই। এই মুহূর্তে আইপিএলের(IPL) ফাইনাল ঘিরেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ।

ইতিমধ্যেই সেনাবাহিনীকে সম্মান জানানোর সেই কথা জানানো হয়েছিল বোরডের তরফে। শোনা যাচ্ছে সেখানে নাকি সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের আমন্ত্রণও জানানো হয়েছে বোর্ডের তরফে। অপারেশন সিন্দুরের সাফল্যের উদযাপনই হবে সেখানে। সেখানেই এবার গান গাইতে দেখা যাবে শঙ্কর মহাদেবানকে(Shankar Mahadevan)। আইপিএলের ফাইনালে পঞ্জাব কিংসেরপ মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

ভারত-পাক অশান্তির জেরে এবূার মাঝপথেই স্থগিত হয়ে গিয়েছিল আইপিএল। এক সপ্তাহের বন্ধ রাখা হয়েছিল এই ক্যাশরিচ লিগ। এরপর পরিবর্তিত সূচী অনুযায়ী আরম্ভ হয়েছে আইপিএল। সেখানেই বদলে গিয়েছে পুরনো সূচী থেকে ভেন্যুও। কলকাতা থেকে আইপিএল সরে গিয়েছে আহমেদাবাদে।

ম্যাচ শুরুর আগে সন্ধে বেলাতেই হবে আইপিএলের সমাপ্তি অনুষ্ঠান। সেখানেই থাকবেন সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা। গান গাইবেন শঙ্কর মহদেবানের মতো তারকা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...