Thursday, June 25, 2026

বেঙ্গালুরুতে মর্মান্তিক ঘটনা, আরসিবির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মদন লালের

Date:

Share post:

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) ভিকট্রি সেলিব্রেশনে ধুন্ধুমার। উৎসবের বলি ১১ জন। আর তাতেই এই ফ্র্যাঞ্চাইজির ওপর রেগে লাাল প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক মদন লাল(Madan Lal)। তাঁর মতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর গাফিলতির জন্যই এতগুলো মানুষ প্রাণ হারিয়েছেন। চ্যাম্পিয়ন হওয়ার পরই তাদের গ্র্যান্ড সেলিব্রেশনের এত তাড়াহুড়ো কেন করল তা নিয়েই প্রশ্ন তুলেছেন মদন লাল(Madan Lal)।

পঞ্জাব কিংসকে হারিয়ে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই থেকেই তাদের সেলিব্রেশন শুরু। আহমেদাবাদের মাঠ থেকে টিম হোটেল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবির মেতেছিল সেলিব্রেশনে। এরপরই ঘোষণা হয় যে বেঙ্গালুরুতে হতে হবে গ্র্যান্ড সেলিব্রেশন। সমস্ত সমর্থকদের আহ্বানও জানানো হয়। আর তাতেই বিপত্তি। আরসিবির সেলিব্রেশনে চূড়ান্ত বিশৃঙ্খলা। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে অগুন্তী মানুষের ভিড়।

সেখানেই শুরু ধস্তাধস্তি এবং তা সামাল দিতে পুলিশকেও নাকি লাঠি চার্জ করতে হয়। এরফলেই দেখা দেয় চূড়ান্ত বিশৃঙ্খলা। সেখানেই পদপিষ্ট হয়ে মারা যান ১১ জন। সেইসঙ্গে আহতও প্রায় ৩৩ জন। এমন ঘটনাতেই এবার নিন্দায় সরব হয়েছেন প্রাক্তন ক্রিকেটার মদন লাল। কেন সেলিব্রেশনের জন্য এত তাড়াহুড়ো। প্রশ্ন তুললেন এই প্রাক্তন ক্রিকেটার।

এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে মদন লাল জানিয়েছেন, “চ্যাম্পিয়ন হওয়ার পর আহমেদাবাদেই তো বিরাট সেলিব্রেশন করা হয়েছিল। তাহলে তার পরের দিনই বেঙ্গালুরুতে এমন একটা গ্র্যান্ড সেলিব্রেশন আয়োজনের জন্য তাড়াহুড়ো করার প্রয়োজন কেন পড়ল। কোনও কারণ ছাড়াই ১১টা প্রাণ চলে গেল”।

এই ঘটনার পরই শোক প্রকাশ করেছে ভারতের প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা। চলছে নানান আলোচনা। সোশ্যাল মিডিয়া জুড়ে সকলেই শোক প্রকাশ করেছেন। এমন ঘটনা যেন কিছুতেই মেনে নিতে পারছেন না কেউ।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...