Wednesday, March 25, 2026

দলীয় সাংসদ মহুয়াকে বিয়ের শুভেচ্ছা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের

Date:

Share post:

দলীয় সাংসদ মহুয়া মৈত্র বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তাঁকে শুভেচ্ছা জানালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। চুপিসারেই জার্মানির বার্লিন রাজপ্রাসাদে বিয়ে করেছেন মহুয়া মৈত্র (Mahua Moitra) ও পুরীর প্রাক্তন সাংসদ BJD নেতা পিনাকী মিশ্র। সেই খবর নিজের এক্স হ্যান্ডেলে জানান মহুয়া। তাঁর পোস্ট রিটুইট করে তাঁকে সুখী জীবনের জন্য শুভকামনা জানান অভিষেক।

নিজের এক্স হ্যান্ডেল অভিষেক (Abhishek Banerjee) লেখেন, ”আন্তরিক অভিনন্দন! এক নতুন অধ্যায়ের সূচনা করার জন্য আপনাদের দু’জনকেই আজীবন সুখ ও মজবুত দাম্পত্যের শুভেচ্ছা জানাই।” বিশেষ দিনে বিরোধীদলের নেতা-নেত্রীকেও শুভেচ্ছা জানান অভিষেক। এর আগে বিজেপি (BJP) নেতা দিলীপ ঘোষ-রিঙ্কু মজুমদারের বিয়ের খবরেও শুভেচ্ছা জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

চুপিসারে বিয়ে সেরেছেন তৃণমূল সাংসদ মহুয়া। পাত্রও রাজনৈতিক ব্যক্তিত্ব- পুরীর প্রাক্তন সাংসদ পিনাকী মিশ্র। জার্মানির বার্লিন প্রাসাদের ছাদে গাঁটছড়া বাঁধেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। পিনাকীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক মহুয়ার। ঘনিষ্ঠমহল তাঁদের বিয়ের কথা জানত। ৫১ বছরের মহুয়া ও ৬৫ বছরের পিনাকী দুজনেরই এটা দ্বিতীয় বিবাহ। ভিড় এড়িয়ে জার্মানির প্রাচীন বার্লিন প্রাসাদের ছাদে ‘ডেস্টিনেশন ওয়েডিং’ করলেন তাঁরা। বিয়ে হয় ৩ মে। একমাস পরে বৃহস্পতিবার তাঁদের বিয়ের ছবি স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। মহুয়ার পরনে পিচ গোলাপি ও সোনালি জরির কাজ করা শাড়ি। চওড়া হার, দুল, টিকলিতে আরও সুন্দরী দেখাচ্ছিল তাঁকে। পিনাকীর পরনে সাদা কুর্তা, সোনালি জ্যাকেট।

মহুয়া মৈত্রের বিয়ের খবরে দলমত নির্বিশেষে অনেকেই নবদম্পতিকে শুভেচ্ছা জানান। এবার তৃণমূল সাংসদকে শুভেচ্ছা জানালেন স্বয়ং দলের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
আরও খবরদূষণ নিয়ন্ত্রণে দেশের মধ্যে সেরার সেরা কলকাতা, স্বীকৃতি কেন্দ্রের: জানালেন ফিরহাদ

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...