Saturday, June 20, 2026

বিজেপি কাউন্সিলরের তোলাবাজি-অবৈধ নির্মাণ! অভিযোগ পেয়ে কড়া বার্তা শিলিগুড়ির মেয়রের

Date:

Share post:

শিলিগুড়ি (Siliguri) পুর নিগমের ৫ নম্বর ওয়ার্ডের বিজেপির কাউন্সিলরই খোদ ঘুঘুর বাসা। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ উগরে দিচ্ছেন ওয়ার্ডের বাসিন্দারা। সম্প্রতি ‘মানুষের কাছে চলো’ কর্মসূচিতে ৫ নম্বর ওয়ার্ডের পরিদর্শনে পৌঁছে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব (Goutam Dev)। সেখানে পৌঁছতেই স্থানীয়রা তাঁর কাছে এসে স্থানীয় কাউন্সিলর অনিতা মাহাতর বিরুদ্ধে অভিযোগের ঝুলি খুলে বসেন। সবারই অভিযোগ, অনিতা মাহাতর বাড়বাড়ন্তে অতিষ্ট তাঁরা। বেকায়দা বুঝে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের (Shankar Ghosh) সঙ্গে কথা বলেন অনিতা। এই খবর যাতে কোথাও প্রকাশ না হয়, সেই জন্য সাংবাদিকদের অনুনয়-বিনয় করেন বিজেপি বিধায়ক।

গৌতম দেবকে (Goutam Dev) কাছে পেয়ে BJP কাউন্সিলরের নামে একের পর এক নালিশ জানান এলাকার বাসিন্দারা। এলাকাবাসীদের অভিযোগ অনিতা নিজেই দুটি বেআইনি নির্মাণ তৈরি করছেন। যদিও ওই ওয়ার্ডে কোনও বেআইনি নির্মাণ থাকে তবে তাড়াতাড়ি সেটিকে ভেঙে দিতে চান অনিতা। এছাড়াও পাঁচ নম্বর ওয়ার্ডের একাধিক অবাঙালি ব্যবসায়ীদের কাছ থেকে তোলা তোলার অভিযোগ রয়েছে এই বিজেপি কাউন্সিলরের বিরুদ্ধে। এলাকাবাসীরা আরও জানান, অনিতাকে সামনে রেখে তাঁর পরিবারের সদস্যরা বিভিন্ন রকমভাবে ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের ধমকে-চমকে তোলাবাজি করেন। রেসিডেন্সি সার্টিফিকেটে সই করা হোক বা অন্য কাজ এলাকাবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করে তাড়িয়ে দেন অনিতা- অভিযোগ তাঁর ওয়ার্ডের বাসিন্দাদের।

স্থানীয়দের কথা শুনে এক নম্বর বোরো চেয়ারম্যান তথা ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গার্গী চট্টোপাধ্যায় সঙ্গে নিয়ে গৌতম দেব পৌঁছে যান পাঁচ নম্বর ওয়ার্ডের অনিতা মাহাতর অবৈধ বলে অভিযুক্ত বাড়ির সামনে। সেখান থেকেই কড়া ভাষায় নির্দেশ দেন মেয়র। মেয়র জানান শহর শিলিগুড়িতে বেআইনি আখড়া কখনোই সহ্য করা হবে না। সেখানে তৃণমূল হোক বা বিরোধীদলের কাউন্সিলর কাউকে রেয়াত করা হবে না। গার্গীও অভিযোগ করেন, অনিতা ও তাঁর বাবা অশোক মাহাতর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে। মেয়র জানান, অনিতা মাহাতর সেই দুটি বাড়িই অবৈধভাবে নির্মাণ রয়েছে। হাইড্রেন দখল করেই গড়ে উঠেছে বিজেপি কাউন্সিলরের বাড়ি। সঠিক ব্যবস্থা গ্রহণ করবেন বলে স্থানীয়দের আশ্বাস দিয়েছেন মেয়র গৌতম।

এদিকে পরিস্থিতি বেকায়দা দেখে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে ফোনে কথা বলেন অনিতা। দলীয় কাউন্সিলরের এই কীর্তির খবর যাতে কোথাও প্রকাশ না হয়, সেই জন্য সাংবাদিকদের অনুনয়-বিনয় করেন বিজেপি বিধায়ক শঙ্কর।
আরও খবরনিকৃষ্টতম মিথ্যাচার: বিরোধীদের কুৎসার জবাবে শহরের পথে মহিলা তৃণমূল কংগ্রেস

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...