Thursday, May 28, 2026

ইংল্যান্ড বনাম ভারত সিরিজের নতুন নাম তেন্ডুলকর-অ্যান্ডারসন ট্রফি

Date:

Share post:

আগামী ২০ জুন থেকে শুরু হবে ইংল্যান্ড বনাম ভারত(ENGvIND) টেস্ট। সেউ ম্যাচ শুরু হওয়ার আগেই বদলে গেল সিরিজের নাম। পতৌদি ট্রফির বদলে এখন থেকে ভারত বনাম ইংল্যান্ড সিরিজ সচিন তেন্ডুলকর(Sachin Tendulkar) এবং জেসম অ্যান্ডারসনের(James Anderson) নামে। আগামী ২০ জুন থেকে শুরু হতে চলে ইংল্যান্ড বনাম ভারত টেস্টের নাম এখন থেকে তেন্ডুলকর-অ্যান্ডারসন ট্রফি(Tendulkar-Anderson Trophy)। ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে সেই কথা।

এর আগে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের নাম ছিল নবাব অব পতৌদির নামে। পতোদি ট্রফি নামেই হত এই দুই দেশের টেস্ট সিরিজের নাম। অবশেষে সেটাই বদলে ফেলল ইসিবি এবং বিসিসিআই। ১৯৩০ এবং ১৯৪০ সালে নবাব অব পতৌদি খেলেছিলেন ইংল্যান্ডের হয়েছে এবং ভারতের হয়েও খেলেছিলেন। এরপরই ৬০-এর দশকে মনসুর আলি খান পতৌদি ভারতীয় টেস্ট দলের অধিনায়ক ছিলেন। সেই সমস্ত বদলেই এবার নতুনভাবে নামকরণ ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের।

ভারতীয় ক্রিকেট তো বটেই, সেইসঙ্গে গোটা বিশ্ব ক্রিকেটের মঞ্চে সর্বোচ্চ রানের মালিক সচিন তেন্ডুলকর। অন্যদিকে জেমস অ্যান্ডারসন পেসারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ উইকেটের মালিক। এছাড়াও ইংল্যান্ডের জার্সিতে তাঁর সবচেয়ে সফল বোলার অ্যান্ডারসন। এই দুই ক্রিকেটারকে সম্মান জানানোর জন্যই এবার এই সিদ্ধান্ত। আগামী ২০ জুন থেকেই শুরু হবে তেন্ডুলকর-অ্যান্ডারসন ট্রফি।

এই সিরিজ নিয়ে এখন থেকেই বেশ হৈচৈ শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে সিরিজের নাম বদল নিয়েও সকলে বেশ উচ্ছ্বসিত। যদিও এমন কাজটা একেবারেই নতুন নয়। ইতিমধ্যেই ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের নাম বর্ডার-গাভাসকর ট্রফি। সেইসঙ্গে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া সিরিজের নামও বদলে গিয়েছে। সেটাও এখন হয় শেন ওয়ার্ন-মুরলীথরণ নামে। এবার ইংল্যান্ড বনাম ভারত সিরিজও সচিন এবং অ্যান্ডারসনের নামে।

Related articles

লক্ষ্মীর ভাণ্ডারে ‘পুরুষ’ উপভোক্তা! মুখ্যমন্ত্রীর অভিযোগের রাতেই বহরমপুরে আটক রাকিবুল

মহিলাদের আর্থিক স্বনির্ভরতার জন্য চালু হওয়া ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের টাকা পাচ্ছেন এক যুবক! নবান্ন থেকে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু...

বিএসএফ-এর হাতে আরও জমি হস্তান্তর রাজ্যের: জানালেন মুখ্যমন্ত্রী

সীমান্তবর্তী জেলাগুলি থেকে প্রয়োজনীয় জমি বিএসএফ-এর হাতে হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর...

IPL: ব্যাটিং তাণ্ডবে নয়া রেকর্ড বৈভবের, হায়দরাবাদকে হেলায় হারাল রাজস্থান

আইপিএলে(IPL) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটরে খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালস। এই ম্যাচে  ৪৭ রানে জয় পেল রাজস্থান। তবে দলের...

শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী: পরিচালক অনীক দত্তের অন্তিম যাত্রা বৃহস্পতিবার

দৃঢ়চেতা পরিচালক অনীক দত্তের আচমকা প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। তাঁর মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাউড শাখা।...